ইংলিশ ফুটবলে বর্ষসেরা হওয়ার দৌড়ে থাকা ৬ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ)। তালিকায় এবারও দাপট ম্যানচেস্টার সিটির, ক্লাবটির রয়েছেন ৩ ফুটবলার—ফরোয়ার্ড ফিল ফোডেন ও এর্লিং হালান্ডের সঙ্গে আছেন মিডফিল্ডার রদ্রি।
বাকি তিন ফুটবলার—আর্সেনালের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড, চেলসি ফরোয়ার্ড কোলে পালমার ও অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ওলি ওয়াটকিনসন। ২০২২-২৩ মৌসুমে পিএফএ পুরস্কার হাতে তোলেন ট্রেবলজয়ী ম্যানসিটির হালান্ড। সর্বশেষ মৌসুমও নরওয়েজিয়ান ফরোয়ার্ড ছিলেন উজ্জ্বল। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৭ গোল করে এরই মধ্যে জিতলেন গোল্ডেন বুট। সব মিলিয়ে এই মৌসুমে করেছেন ৪৫ ম্যাচে ৩৮ গোল। দলকে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিততে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
সিটির প্রিমিয়ার লিগ জয়ে মিডফিল্ডার রদ্রিও ছিলেন দুর্দান্ত। ফোডেন মৌসুমে করেছেন ২৭ গোল। অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে ওয়াটকিনসনেরও ভালো ভূমিকা ছিল। আগামী ২০ আগস্ট ম্যানচেস্টারে ওপেরা হাউজে বিজয়ীর নাম ঘোষণা হবে।
দারুণ এক মৌসুম কাটিয়েছেন আর্সেনাল মিডফিল্ডার ওডেগার্ড। এই নরওয়ে তারকা ৮ গোলের সঙ্গে সহায়তা করেছেন ১০ গোলে। ২২ বছর বয়সী চেলসি ফরোয়ার্ড পালমারও ছড়িয়েছেন আলো। ২২ গোলের পাশাপাশি সহায়তা করেন ১১ গোলে।
অ্যাস্টন ভিলা চার নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে। ফলে ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হয় তাদের। ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিনসনের ছিল বড় ভূমিকা। ১৯ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৮ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩২ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে