ফাইনাল ঘিরে গত কয়েক দিনে প্রচুর উত্তেজনা দেখলাম মায়ামিতে। কোপা আমেরিকার ফাইনাল দেখতে এত মানুষ এসেছেন স্টেডিয়ামে, অবাক হওয়ার মতো। তাঁদের মধ্যে ৭০ শতাংশ দর্শক ছিলেন কলম্বিয়ার। আর্জেন্টিনার যাঁরা প্রবাসী, তাঁরাই শুধু আসতে পেরেছেন। আর্জেন্টিনার সাধারণ মানুষের আর্থিক অবস্থা অতটা ভালো নয় যে ফ্লাইটে করে এখানে এসে হাজার ডলারের টিকিট কেটে ম্যাচ দেখবেন। কলম্বিয়ার বিপুলসংখ্যক প্রবাসী থাকেন মার্কিন মুলুকে। আর কলম্বিয়া থেকেও প্রচুর দর্শক এসেছেন মায়ামিতে।
গত পরশু দুই দলের সংবাদ সম্মেলন কাভার করতে এসে বোঝা যাচ্ছিল, দুই দলের দর্শকদের ঢল নামবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। হলুদ জার্সির আধিক্য দেখে মনে হচ্ছিল ফাইনালের গ্যালারিতে তাঁদের ভিড়ই বেশি দেখা যাবে। কাল ফাইনালের আগে স্টেডিয়ামের বাইরে মনে হলো অন্তত ৩ লাখ মানুষ অপেক্ষায়। অথচ গ্যালারির ধারণক্ষমতা ৬০ হাজার। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বাতাস চলাচলের ফাঁকফোকর গলে, বেষ্টনী পেরিয়ে অনেক মানুষ ঢুকেছেন, যাঁদের টিকিটই ছিল না। লাখো মানুষের এই চাপ নেওয়ার প্রস্তুতি ছিল না স্টেডিয়ামে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, নিরাপত্তাকর্মীরা বাধ্য হয়েছেন অনেককে ছেড়ে দিতে! প্রতিটি গ্যালারিতেই দর্শকেরা দাঁড়িয়ে খেলা দেখেছেন। এমনকি সংবাদকর্মীদের গ্যালারিতেও দর্শক ঢুকে পড়েছেন।
মাঠের বাইরের এসব বিশৃঙ্খলা একপাশে সরিয়ে রাখলে বলব, ফাইনালটা দারুণই হয়েছে। সবাই আর্জেন্টিনাকে ফেবারিট ধরে ফাইনাল দেখেছে। তবে কলম্বিয়া ছেড়ে কথা বলেনি। আনহেল দি মারিয়ার শেষ ম্যাচ ছিল। ৬৫ মিনিটে চোট পেয়ে লিওনেল মেসির উঠে যাওয়া, ডাগআউটে তাঁর কান্না ছুঁয়ে গেছে সব দর্শককে। এমনকি যখন মেসি উঠে গেলেন, আমার পাশে বসা কলম্বিয়ার দর্শকদেরও হতাশ মনে হলো। তাঁরা মেসির আরও খেলা দেখতে চেয়েছিলেন। গ্যালারিতে বেশির ভাগ দর্শক কলম্বিয়ান হলেও তাঁরা প্রতিপক্ষ দর্শকদের কোনো আক্রমণ বা কটূক্তি করেননি। এখান থেকে শেখার আছে কিন্তু। ফাইনাল শেষে কলম্বিয়ান দর্শকেরা আর্জেন্টাইনদের অভিনন্দন জানাতে জানাতে বের হলেন।
লেখক: ভারতীয় সাংবাদিক

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে