রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তোলার এক মাসও পূর্ণ হয়নি রদ্রিগো হার্নান্দেসের। এর মধ্যেই পেলেন দুঃসংবাদ। ইউরোর জয় উদ্যাপনের সময় আচরণবিধি ভাঙায় শাস্তি পাচ্ছেন ফরোয়ার্ড আলভারো মোরাতা ও মিডফিল্ডার রদ্রি।
মোরাতা ও রদ্রিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। গত মাসে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে মহাদেশীয় লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। পরদিন ইউরোজয়ীদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করেন দেশটির ফুটবলপ্রেমীরা। সেখানেই ঘটে বিপত্তি, রাজধানী মাদ্রিদে সমর্থকদের সঙ্গে উদ্যাপনের সময় রদ্রি ও মোরাতা গাইলেন ‘জিব্রাল্টার স্পেনের অংশ’।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্পেনের খেলোয়াড়দের এই গানের ভিডিও দেখেছে জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। এ ব্যাপারে তারা নালিশ করেছে ইউরোপিয়ান ফুটবল গভর্নিং বডির কাছে। আচরণের নীতি লঙ্ঘন করে ফুটবলের চেতনাকে বিতর্কিত করার অপরাধে উয়েফা জানিয়েছে, এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে মোরাতা ও রদ্রিকে।
মূলত স্পেনের একেবারে দক্ষিণের অংশের সঙ্গে জিব্রাল্টার লাগোয়া। তবে এটি ব্রিটিশ অঞ্চল। আগামী ৫ সেপ্টেম্বর স্পেন তাদের পরবর্তী ম্যাচ খেলবে সার্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচে খেলা হচ্ছে না মোরাতা ও রদ্রির।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৬ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে