Ajker Patrika

বার্সা-আতলেতিকো ম্যাচে ‘বিতর্কিত’ রেফারিং, খেপলেন কোচ

ক্রীড়া ডেস্ক    
বার্সা-আতলেতিকো ম্যাচে ‘বিতর্কিত’ রেফারিং, খেপলেন কোচ
প্রতিপক্ষ ফুটবলারকে লাল কার্ড না দেখানোয় খেপেছেন হান্সি ফ্লিক। ছবি: এএফপি

ইউরোপিয়ান ফুটবলে রেফারিং এখন আলোচিত ইস্যু হয়ে গেছে। কদিন আগে বার্সেলোনার বিরুদ্ধে রেফারির সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছিল মাদ্রিদ ভিত্তিক এক ওয়েবসাইট। এবার চ্যাম্পিয়নস লিগে দেখা গেল এমনই এক ঘটনা। তাও আবার কোয়ার্টার ফাইনালের মতো নকআউট পর্বে।

ন্যু ক্যাম্পে গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছে বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ। ৪৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। পাল্টা আক্রমণ থেকে যখন আতলেতিকো ফরোয়ার্ড গিলিয়ানো সিমিওনে গোল করতে যান, তখন ফাউল করে বসেন বার্সা ডিফেন্ডার পাউ কুবারসি। রেফারি ইসতফান কোভাকস কার্ড প্রথমে হলুদ কার্ড দেখান কুবারসিকে। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে কার্ড পরিবর্তন করে লাল কার্ড বের করেন কোভাকস।

১০ জনের দলে পরিণত হওয়া বার্সা গোল হজম করে প্রথমার্ধের শেষ মিনিটে (৪৫ মিনিটে)। বিতর্ক শুরু এখান থেকেই। আতলেতিকো ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ যে গোল করেছেন সে কারণে নয়। তাঁরই সতীর্থ ডিফেন্ডার মার্ক পিউবিলকে লাল কার্ড না দেখানোতেই মূলত খেপেছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। কারণ, পিউবিল হ্যান্ড বল করার পরও তাঁকে শুধুই হলুদ কার্ড দেখানো হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমার কাছে এটা স্পষ্ট লাল কার্ড। এ ছাড়া দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টিও দেওয়া যেতে পারত। কেন এটা পর্যালোচনা করে দেখা হয়নি, সেটা ভিএআরই ব্যাখ্যা করতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত