
বার্সার আর্থিক সংকটের কথা এখন আর কারও অজানা নয়। কয়েক বছর ধরেই আর্থিক টানাপোড়েনের কারণে কাতালান দলটিকে বেশি নির্ভর করতে হয়েছে তাদের একাডেমি লা ম্যাসিয়ার খেলোয়াড়দের ওপর। এখন তো ক্লাবেরই মধ্যমণি হয়ে উঠেছেন একাডেমি থেকে উঠে আসা লামিনে ইয়ামাল। তাঁর সঙ্গে মাঠে দারুণ বোঝাপড়া লা ম্যাসিয়া থেকে উঠে আসা আরেক ফুটবলার ফেরমিন লোপেজের।
অথচ এই লোপেজকেই দলবদলের গ্রীষ্মকালীন উইন্ডোয় পেতে পারত চেলসি। সে সময় স্টামফোর্ড ব্রিজের দলটি লোপেজকে পাওয়ার জন্য ৪ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সেলোনাকে। বার্সা অবশ্য ফেরমিন লোপেজকে বিক্রি করতে রাজি ছিল। কিন্তু মাত্র ৪ কোটি ইউরোয় তাঁকে ছাড়তে চায়নি। সেটা অবশ্য শাপেবরই হয়েছে কাতালান দলটির। দিন দিন ফেরমিন লোপেজ গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠছেন হান্সি ফ্লিকের দলের। ২২ বছর বয়সী লোপেজ এখন নিয়মিত থাকছেন বার্সেলোনার শুরুর একাদশে।

চ্যাম্পিয়নস লিগে আজ চেলসি মাঠে যখন খেলবে বার্সেলোনা, তখন লামিনে ইয়ামালের মতো লোপেজও হুমকি হয়ে দাঁড়াবেন স্বাগতিকদের রক্ষণের জন্য। গত মৌসুমে বার্সাকে ত্রিমুকুট জেতাতে ভূমিকা রাখেন লোপেজ। ওই মৌসুমে বার্সেলোনার জার্সিতে ৪৬ ম্যাচ খেলেছিলেন, তবে বেশির ভাগ ম্যাচেই ছিলেন বদলি। কিন্তু মাঠে তাঁর কার্যকর ভূমিকার জন্য এখন তিনি নিয়মিত একাদশের অংশ হয়ে গেছেন। নতুন মৌসুমে উত্তরোত্তর উন্নতি করছেন লোপেজ। আজ যদি তিনি গোল করেন, তাহলে চেলসি কর্তৃপক্ষের এই উপলব্ধি হতে বাধ্য—কী জিনিসই না হাতছাড়া করেছেন তাঁরা।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৯ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩৩ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে