প্রশ্ন: সাফ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব কি ধরে রাখতে পারবে বাংলাদেশ?
সাবিনা খাতুন: অবশ্যই, আমাদের চেষ্টা থাকবে শিরোপা ধরে রাখার। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে পুরোপুরি বলতে পারছি না যে আমরাই চ্যাম্পিয়ন হব। কারণ, এবারের টুর্নামেন্ট বেশ চ্যালেঞ্জিং হবে।
প্রশ্ন: আপনি বলছেন কঠিন টুর্নামেন্ট। এই কঠিন টুর্নামেন্টের জন্য দল কতটা প্রস্তুত?
সাবিনা: আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি। তবে কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারলে আরও ভালো হতো। এবার স্কোয়াডেও বেশ কয়েকজন নতুন খেলোয়াড়। তারাও যত দূর পেরেছে নিজেদের তৈরি করেছে। তবে এটাও ঠিক, ম্যাচগুলো ভালোই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
প্রশ্ন: গ্রুপ পর্বেই বাংলাদেশকে মোকাবিলা করতে হবে ভারত ও পাকিস্তানকে। কঠিন প্রতিপক্ষ কে?
সাবিনা: আমার তো মনে হয় দুই দলই কঠিন। তারা (ভারত-পাকিস্তান) গত কয়েক মাসে ভালোই উন্নতি করেছে। প্রতিপক্ষ হিসেবে তাই দুই দলকে আমি শক্তিশালী বলব। পাকিস্তানের কথা যদি বলি, এর আগে তারা কিছুটা খারাপ করেছিল। তবে নিজেদের ভুলভ্রান্তি শুধরে ইদানীং তারা যেভাবে পারফর্ম করেছে, এবার পাকিস্তান হয়তো দারুণ কিছু করতে মরিয়া। আমাদের প্রথম ম্যাচটা ২০ অক্টোবর, পাকিস্তানের সঙ্গে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে জয় দিয়ে শুরু করার। আর দ্বিতীয় ম্যাচ ভারতের সঙ্গে, সেটা জেতা সহজ হবে না।
প্রশ্ন: গত আসরে আপনি ৮ গোল করে সেরা গোলদাতা হয়েছিলেন। এবার নিজেকে নিয়ে কতটা আশাবাদী?
সাবিনা: দেখুন, আমার প্রথম কাজটাই হবে দলকে সাহায্য করা। যাতে প্রতিটি ম্যাচে সবাই ভালো পারফর্ম করতে পারে, সে জন্য ব্যক্তিগতভাবে যতটুকু দেওয়া দরকার, আমি চেষ্টা করব। একজন অধিনায়ক হিসেবে দলের অন্যদের মানসিকভাবে চাঙা রাখার কাজটাও আমাকে করতে হয়। এবারও সেই দিকগুলোতে নজর থাকবে। পাশাপাশি প্রতিটি ম্যাচেই বাংলাদেশকে জেতানোর জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকবে। জয়ই আসলে শেষ কথা।
প্রশ্ন: ছেলেদের মতো মেয়েদের ফুটবলার হওয়া মোটেও সহজ নয়। অনেককে নানা বাধা পেরিয়ে আসতে হয়। নতুনদের কী পরামর্শ দেবেন?
সাবিনা: আমার কাছে এটা এখন আর এমন কিছু মনে হয় না। কারণ, বর্তমানে ফুটবল অনেক মেয়ে খেলে। তারা এটাকে পেশা হিসেবেও নেয়। তা ছাড়া মেয়েদের ফুটবলে সাফল্যও আসছে। এই সাফল্য দেখে অনেকে মেয়েই ফুটবলে আসতে চায়, পেশা হিসেবে নিতে চায়।
প্রশ্ন: ফুটবল থেকে অবসর নেওয়ার পর কেউ কোচ, কেউ সংগঠক হন। আপনার লক্ষ্য কী?
সাবিনা: আমার ইচ্ছা অবসরের পরও ফুটবল নিয়ে কাজ করার। যারা ফুটবলের মানুষ, যারা এই খেলাকে মনেপ্রাণে ভালোবাসে, তারা কখনো এটাকে ছেড়ে থাকতে পারে না। আমারও তাই। ফুটবল ছাড়ার পরও এই অঙ্গনে থাকতে চাই। আর সেটা কোচিং করানোর মধ্য দিয়ে।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে