এই মৌসুমে বেশ দাপট দেখিয়ে খেলছে বার্সেলোনা। লা লিগা, সুপার কাপ, কোপা দেল রে—সব প্রতিযোগিতাতেই বার্সার জয়জয়কার। এল মাদ্রিগালে লা লিগায় গতকাল ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচ জিতেও চিন্তিত বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
গতকাল এল মাদ্রিগালে ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ১৮ মিনিটে রবার্ট লেভানডফস্কির অ্যাসিস্টে গোল করেন পেদ্রি। এরপর বেশ কিছু সুযোগ তৈরি করেও কাতালানরা গোল করতে পারেনি। লেভানডফস্কি, রাফিনহা, গাভি গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। কখনো বারের ওপর দিয়ে উড়িয়ে মেরেছেন, কখনোবা ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারেননি বার্সা ফুটবলাররা। ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমরা আরও গোল করতে পারতাম। সুযোগ এসেছিল আমাদের। তবে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারিনি। গোল করায় দলের দুর্বলতা রয়েছে।’
ভিয়ারিয়ালকে হারিয়ে লা-লিগায় শীর্ষস্থান আরও একটু পোক্ত করল বার্সেলোনা। ২১ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট এখন বার্সার। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫। ১১ পয়েন্টে এগিয়ে থেকেও আত্মতুষ্টিতে ভুগছেন না জাভি। বার্সা কোচ বলেন, ‘এই ব্যবধান এত বেশিও না। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। লিগে ১৭ ম্যাচ বাকি আছে।’

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে