জানুয়ারির দলবদলের উত্তাপ জমে উঠতে শুরু করেছে। এই দলবদলে চোখ থাকবে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার দিকেও। সেই উত্তাপেই হয়তো বছরটা দারুণভাবে শুরু করতে উন্মুখ হয়ে ছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই তারকা ফরোয়ার্ড। আর বছরের প্রথম ম্যাচেই এমবাপ্পের আগুনে পুড়ল ভেনে।
ফ্রান্স কাপে নিচের সারির এই দলের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন ফরাসি তারকা এমবাপ্পে। প্রতিপক্ষের মাঠে পিএসজির জয় ৪-০ গোলের বড় ব্যবধানে। এ জয়ে ফরাসি কাপের শেষ ষোলোও নিশ্চিত করেছে পিএসজি।
ভেনের মাঠে পিএসজির হয়ে এদিন শুরুটা করেন অবশ্য প্রেসনেল কিমপেম্বে। প্রথমার্ধে এই এক গোলই ছিল পিএসজির সম্বল। আর পরের অর্ধের গল্পটা শুধুই এমবাপ্পের। লিওনেল মেসি ও নেইমারের অভাব বুঝতে না দিয়ে প্রতিপক্ষের ওপর একই ছড়ি ঘুরিয়েছেন এই ফরোয়ার্ড। ৫৯ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। পরে ৭১ ও ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
এদিকে এমবাপ্পের দলবদল নিয়ে নতুন করে আলোচনা জমে উঠতে শুরু করেছে। এমবাপ্পের রিয়ালে যাওয়ার ইচ্ছের কথা নতুন কিছু নয়। এর আগে গত মৌসুমেও তাঁর রিয়ালে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল, তবে দরদামে না মেলায় আরও এক মৌসুম পিএসজিতেই থাকতে হচ্ছে তাঁকে। তবে ২০২২ সালে এমবাপ্পে রিয়ালের হয়ে খেলবেন বলে নিশ্চিত করেছেন এক বিখ্যাত স্প্যানিশ সাংবাদিক।
জোসেফ পেডরিরোল নামে সেই সাংবাদিক করিম বেনজেমা ও এমবাপ্পে এক সঙ্গে খেলবেন বলেও মন্তব্য করেন। তবে এই শীতকালীন দলবদলে এমবাপ্পের রিয়ালে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন অনেক দলবদল বিশেষজ্ঞ। এমবাপ্পেকে রিয়ালে দেখার অপেক্ষা তাই বাড়তে পারে গ্রীষ্মের দলবদল পর্যন্ত।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৮ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে