ইউরোপের দলবদলের দরজা এ মাসের ১ তারিখ বন্ধ হলেও অনেক লিগের এখন হয়নি। যেমন এ মৌসুমেই দলবদলে শক্তিশালী বাজার হয়ে ওঠা সৌদি প্রো লিগে এখনো চলছে। গত ৭ সেপ্টেম্বর বন্ধ হওয়ার কথা থাকলেও জানা গেছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এতে নতুন করে আরও অনেক তারকা ফুটবলার কেনার সুযোগ পাচ্ছে সৌদি প্রো লিগ। সৌদি লিগের মতো সুযোগ রয়েছে কাতার স্টারস লিগেরও। সেই ধারাবাহিকতায় জানা গেছে পিএসজি থেকে মার্কো ভেরাত্তিকে দলে ভেড়াচ্ছে কাতারি ক্লাব আল আরাবি। ইতালিয়ান মিডফিল্ডারের সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা নাকি পাকাপাকি করেছে আরাবি এমনটি জানিয়েছেন দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, আজই হয়তো চুক্তিপত্রে সই করার জন্য দোহায় যেতে পারেন ভেরাত্তি। ৩০ বছর বয়সী ফুটবলারকে ছাড়তেও রাজি হয়েছে পিএসজি।
চুক্তির মেয়াদ কত বছরের রোমানো সেটা না জানালেও পিএসজি কত টাকায় রাজি হয়েছে তা জানিয়েছেন তিনি। ইতালিয়ান সাংবাদিকের মতে ৫২৮ কোটি ৪৮ লাখ টাকায় ভেরাত্তিকে ছাড়তে রাজি হয়েছে লিগ চ্যাম্পিয়নরা। শোনা যাচ্ছে, ইতালিয়ান তারকার সঙ্গে ক্লাব ছাড়তে পারেন ইউলিয়ান ড্রাক্সলারও। জার্মান মিডফিল্ডারের যেতে পারেন আল আহলিতে।
রোমানোর কথা সত্যি হলে পিএসজির সঙ্গে ভেরাত্তির দীর্ঘ পথযাত্রা থেমে যাচ্ছে। এ মৌসুম শেষ হলেই এক যুগ পূর্ণ হতো তাঁর। সেটা এখন ১১ বছরেই থেমে যাচ্ছে। ২০১২ সালে পিএসজিতে যোগ দেন তিনি। এ সময় পিএসজির হয়ে ২৭৬ ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী তারকা। গোল করেছেন মোটে ৭ টি।
এর আগে লিওনেল মেসি–নেইমাররা পিএসজি ছেড়েছেন। এবার লিগ চ্যাম্পিয়নদের ছেড়ে যাচ্ছেন ইতালিয়ান মিডফিল্ডার। ইউরোপের ক্লাবগুলো খেলোয়াড় কিনতে না পারলেও বিক্রি করতে পারবে বলেই এই সুবিধাটা নিতে পারছে কাতারি লিগ।

২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
১০ মিনিট আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩ ঘণ্টা আগে