
লামিনে ইয়ামালকে রেখে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৬ সদস্যের দল দিয়েছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্ত। যদিও দল ঘোষণার কয়েক ঘণ্টা পর তাদের দুঃসংবাদ দিল বার্সেলোনা।
পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পর ফের কুঁচকির চোটে পড়েছেন ইয়ামাল। এজন্য দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। বিবৃতিতে এমনটাই জানিয়েছে লা লিগার শীর্ষ ক্লাবটি। অর্থাৎ দলে রাখলেও ইয়ামালকে ছাড়াই জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে খেলতে হবে স্পেনকে।
গত মাসে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে স্পেন। কুঁচকির চোট থাকার পরও সে ম্যাচ দুটির জন্য ইয়ামালকে দলে রেখেছিলেন ফুয়েন্তে। দুটি ম্যাচেই খেলিয়েছেন লম্বা সময় ধরে। তাতে চোট সমস্যা বেড়ে যায় ১৮ বছর বয়সী ফুটবলারের। এজন্য বার্সার হয়ে চারটি ম্যাচে মাঠে নামতে পারেননি।
বিষয়টি নিয়ে বার্সা কোচ ফ্লিকের দাবি ছিল, চোটাক্রান্ত ইয়ামালের যত্ন করেনি স্পেন। উল্টো মাঠে নামিয়ে ভুল করেছে তারা। যেটা ইয়ামালের মাঠে ফেরার অপেক্ষা বাড়িয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দেন ফুয়েন্তে। এক মাসের ব্যবধানে ফের ইয়ামালকে দলে ডাকলেও কোনো লাভ হলো না এই কোচের।
আগের স্কোয়াডের অধিনায়ক আলভারো মোরাতাকে বাদ দিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন ফুয়েন্তে। চোট না থাকার পরও মোরাতা দলে না থাকায় কিছুটা সমালোচনার মুখেও পড়েছেন স্পেনের ক্লাসের প্রধান শিক্ষক। চোটের কারণে দলে রাখা হয়নি গাভি, ফেরমিন লোপেজ, দানি কারভাহাল ও নিকো উইলিয়ামসকে।
আগামী ১২ অক্টোবর জর্জিয়ার বিপক্ষে খেলবে স্পেন। ১৫ অক্টোবর তাদের প্রতিপক্ষ বুলগেরিয়া। দুটি ম্যাচই নিজেদের মাঠে খেলবে একবারের চ্যাম্পিয়নরা। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। দুই ম্যাচে শতভাগ জয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ৩ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আছে জর্জিয়া ও তুর্কি। এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি বুলগেরিয়া। টেবিলের তলানীতে অবস্থান তাদের।
জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য স্পেনের স্কোয়াড:
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, অ্যালেক্স রেমিরো।
ডিফেন্ডার: পেদ্রো পোরো, মার্কোস লোরেন্তে, দিন হাউসেন, লে নর্মান্দ, কুবারসি, ভিভিয়ান, কুকুরেয়া, গ্রিমান্দো।
মিডফিল্ডার: জুবিমেন্দি, রদ্রিগো, পেদ্রি, মিকেল মেরিনো, অ্যালেক্স গার্সিয়া, বেনা, দানি ওলমো, ব্যারিওস।
ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, ওয়ারজাবাল, ফেররান তরেস, দি ফ্রুটোস, সামু, ইয়েরেমি পিনো, জেসুস রদ্রিগেজ।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে