ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেছে। মিয়ামির জার্সিতে এখন শুধু অভিষেকের অপেক্ষা। যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন তারকা ফুটবলারের প্রথম ম্যাচের টিকিট কোটি টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।
২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল। এই ম্যাচ দিয়ে মিয়ামির জার্সিতে অভিষেক হওয়ার কথা মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলারের যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ বলে টিকিটের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি। একই সঙ্গে টিকিটের দাম বাড়ছে পাল্লা দিয়ে। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)। এই দাম গত বছরের মিয়ামি-বার্সেলোনা ম্যাচের টিকিটের দ্বিগুণের চেয়েও বেশি।
মেজর লিগ সকারে (এমএলএস) মিয়ামির পরের ম্যাচ ২০ আগস্ট। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মিয়ামির এই ম্যাচের প্রতিপক্ষ শার্লট। এমএলএসে মেসির অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে এই ম্যাচে। এই ম্যাচের টিকিটের দাম ২৮৮ ডলার (৩১ হাজার ৩০২ টাকা)।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পরশু ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের মধ্যমণি তো ছিলেন মেসি। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার সপরিবারে এসেছেন মিয়ামির এই অনুষ্ঠানে। এর আগে শনিবার মেসির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি করে মিয়ামি।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৬ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে