সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের কারণে জরিমানা ও তিরস্কার শুনতে হয়েছে রোমানিয়া ফুটবল ফেডারেশনকে (এফআরএফ)। রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে গত শুক্রবার নেশনস লিগের ম্যাচ শেষ না করেই ছেড়েছিল কসোভো। ম্যাচের ফল তাৎক্ষণিক ঘোষণা না করলেও অবশেষে বিচার-বিবেচনার পর রোমানিয়াকে বিজয়ী ঘোষণা করল উয়েফা।
সেদিন যোগ করা সময়ের খেলা চলছিল। গোলশূন্য ড্রয়ের পথেই ছিল ম্যাচ। কিন্তু তীব্র বৈষম্যমূলক আচরণে ধৈর্য ধরে রাখতে পারেননি কসোভোর ফুটবলাররা। ম্যাচ শেষ না করেই ছাড়লেন মাঠ। বুখারেস্টে গত শুক্রবার নেশনস লিগের ‘সি’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে সাক্ষাৎ হয়েছিল দল দুটি। খেলা শেষের আগে মাঠ ছাড়ায় রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, রোমানিয়ান সমর্থকেরা ম্যাচ চলাকালে সার্বিয়াপন্থী স্লোগান দেয় বলে অভিযোগ করেছে কসোভো। প্রতিপক্ষের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রোমানিয়া। উয়েফা অবশ্য কঠোর সিদ্ধান্ত নিয়েছে, বৈষম্যমূলক আচরণ ও দলের অশোভন আচরণসহ একাধিক অভিযোগে রোমানিয়ান ফুটবল ফেডারেশনকে ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করেছে।
রোমানিয়ার নিজেদের মাঠের পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দিয়েছে ইউরো ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। শাস্তি পেয়েছে কসোভোও। ম্যাচ শেষ না করে মাঠ ছাড়ার তাদের পরাজয় হওয়ার পাশাপাশি উয়েফা দেশটির ফুটবল ফেডারেশনকে ৬ হাজার ইউরো জরিমানা করেছে।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৯ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে