বিরতি কাটিয়ে মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল

জাতীয় দলের ম্যাচের কারণে দেড় মাস বিরতিতে ছিল ঘরোয়া ফুটবল। এখনো দেশের সমর্থকেরা ডুবে আছেন হামজা চৌধুরীর উন্মাদনায় । সেই উন্মাদনাকে সঙ্গী করে কাটছে ঘরোয়া ফুটবলের বিরতি । ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড।
ফেডারেশন কাপের এবারের ফরম্যাটটা অবশ্য ভিন্ন। নেই কোনো সেমিফাইনাল । কিংস - আবাহনী ম্যাচে জয়ী দল পাবে ফাইনালের টিকিট । তবে পরাজিত দলের সুযোগ থাকবে আরও একটি । তাই ফাইনালে জায়গা নিশ্চিত করতে দুই দলই মাঠে নামবে মরিয়া হয়ে।
কিংসের কাছে চ্যালেঞ্জটা অবশ্য শিরোপা ধরে রাখার । প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে তেমন দাপট দেখাতে পারছে না তারা । ১০ ম্যাচে ৬ জয় ও ২ হারে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ভালেরিউ তিতার দল । সেই দুই হারের একটি আবাহনীর বিপক্ষে । কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই কিংসকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছিল আবাহনী । তবে লিগের দ্বিতীয় পর্বে ক্লাবটিতে যোগ দিয়েছেন দুই বিদেশি । তিন বছর আকাশি - নীল জার্সিতে কাটানো ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগুস্তো ফিরেছেন আবারও । তাঁর সঙ্গে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবোহকে দলে ভিড়িয়েছে আবাহনী । তাই মাঝমাঠ ও আক্রমণে এখন শক্তিশালী তারা।
অন্যদিকে কিংস যেন ছোটখাটো একটি হাসপাতাল । চোটের কারণে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ দুই মাস ধরে মাঠের বাইরে । এবার সেই দলে যোগ দিয়েছেন আরও দুই ডিফেন্ডার — তপু বর্মন ও তারিক কাজী । শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তপু । কিন্তু চোটে পড়ে ২১ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাঁকে। কাঁধের চোটে তিন মাসের মতো মাঠের বাইরে থাকতে পারেন তারিক।
প্রথম পর্বে দুরবস্থার পর দলবদলে তিন বিদেশি খেলোয়াড়কে দলে টানে কিংস। কিন্তু চোটের কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোর খেলার সম্ভাবনা নেই । দলের মধ্যমণি মিগেল দামাসেনা ছুটি কাটিয়ে এখনো ঢাকায় ফেরেননি । গুঞ্জন আছে , কিংস ছেড়ে ভারতের ক্লাব ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাই দল সাজাতে কিছুটা হলেও হিমশিম খেতে হচ্ছে কিংস কোচ ভালেরিউ তিতাকে। আস্থা রাখতে হচ্ছে রিজার্ভ বেঞ্চের ওপর ।
রক্ষণে জাতীয় দলের ডিফেন্ডার সাদ উদ্দিনকে সঙ্গ দেবেন টুটুল হোসেন বাদশা ও ব্রাজিলের দাসিয়েল এলিস । মাঝমাঠের দায়িত্বটা থাকবে জনাথন ফার্নান্দেজের কাঁধেই, তাঁর সঙ্গে থাকতে পারেন সোহেল রানা ও আসরর গফুরভ । আক্রমণে দেখা যেতে পারে রাকিব হোসেন , শেখ মোরসালিন ও ফয়সাল ফাহিমকে।
প্রথম কোয়ালিফায়ারের পাশাপাশি আজ হবে এলিমিনেটরও। কিংস অ্যারেনায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন । এই ম্যাচে জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩৯ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে