
টানা দুই জয়ে আগেই ফেডারেশন কাপের কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করেছিল আবাহনী ও রহমতগঞ্জ। আজ ভিন্ন ম্যাচে দুই দলই আবার জয় পেয়েছে। তাতে জমে উঠেছে গ্রুপসেরা হওয়ার দৌড়। ৪ ফেব্রুয়ারি কিংস অ্যারেনায় মুখোমুখি হবে আবাহনী ও রহমতগঞ্জ। যে ম্যাচের পরই গ্রুপসেরা টিকিট হাতে পাবে একদল।
এবার নতুন ফরম্যাটে হচ্ছে ফেডারেশন কাপ। যেখানে গ্রুপসেরা হতে পারলে ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবে তারা। অর্থাৎ একবার হেরে গেলেও ফাইনালে যাওয়ার জন্য আরেকটা সুযোগ থাকবে তাদের। আর সেটা কাজে লাগাতে মরিয়া আবাহনী ও রহমতগঞ্জ।
এ দিন কুমিল্লায় আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে। আবাহনীর হয়ে একটি করে গোল করেন ইয়াসিন খান, মুরাদ হাসান ও মাহদি ইউসুফ। আর ময়মনসিংহে রহমতগঞ্জ একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করেছে। যে ম্যাচে গোল পান রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটেং, মোহাম্মদ তোহা এবং মোস্তাফা কাহরাবা।
এই প্রতিযোগিতায় তিন ম্যাচ শেষে দুই দলের সংগ্রহ ৯ পয়েন্ট করে। গোলে এগিয়ে থাকায় আপাতত গ্রুপের শীর্ষে রহমতগঞ্জ। তবে নিজেদের শেষ ম্যাচের জয় পরাজয়ের ওপর নির্ভর করছে গ্রুপসেরা হয়ে কোন দল যায় পরের রাউন্ড। যদিও আবাহনীর জন্য কাজটা সহজ নয়। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ওই ম্যাচ জিততেই হবে আবাহনীকে। অন্যদিকে কোনোমতে ড্র করতে পারলেই গ্রুপসেরা হয়ে যাবে পুরান ঢাকার ক্লাবটি।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২৪ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে