এক যুগ পর ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেন। এর মধ্যে ৫ কোপা আমেরিকায় চতুর্থবারের মতো ফাইনাল খেলছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০১২ ইউরো জয়ের পর স্পেনও যেন সোনালি সময়টা হারাতে শুরু করে। মাঝে তিনটি ফুটবল বিশ্বকাপ ও দুটো ইউরোয় সুবিধা করতে পারেনি তারা।
২০২৪ ইউরোয় তারুণ্য নির্ভর স্পেন আবারও ফিরেছে টিকিটাকার পসরা নিয়ে। গতবার অবশ্য সেমিফাইনাল খেলেছিল তারা। এবার লামিনে ইয়ামাল, দানি ওলমো, রদ্রিগো হার্নান্দেজদের তারুণ্য শক্তিতে ভর করে ফাইনাল নিশ্চিত করেছে তারা। আজ অলিম্পিয়াস্টেডিয়ন বার্লিনে ইংল্যান্ডকে হারাতে পারলে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে লা রোজা।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার পর ইউরো-কোপাজয়ীদের মধ্যে আছে আরেক ফাইনাল। যে ফাইনালে খেলতে মুখিয়ে আছেন স্প্যানিশ ফুটবলার ইয়ামাল। তাঁর চাওয়া ইউরোর চ্যাম্পিয়ন হোক স্পেন আর কোপায় আর্জেন্টিনা। তাহলেই মিলবে ২০২৫ ফিনিলিসামায় লিওনেল মেসির সঙ্গে তাঁর খেলার স্বপ্নটা।
মেসির সঙ্গে খেলা প্রসঙ্গে এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, ‘আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা (স্পেন) ইউরো। তাহলে আমি তার বিপক্ষে ফিনালিসিমাতে খেলতে পারব।’
ইউরো চলাকালীন মেসির কোলে ইয়ামালের শিশুবেলার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৬ মাস বয়সী ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি। এত দিন কেন ওই ছবি প্রকাশ করেননি তাঁরা এ প্রসঙ্গেও কথা বলেছেন ইয়ামাল, ‘অবশ্যই, ছবিটা যখন তোলা হয়েছে তখন আমি বুঝতে পারিনি কী হচ্ছে; আমার বয়স কম ছিল। বাবা ছবিটা রেখে দিয়েছিলেন, কখনো সামনে আনেননি। কারণ আমরা চাইনি মেসির সঙ্গে তুলনা করা হোক। এমনিতে পৃথিবীর ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা হলে কেউই বিরক্ত হবে না। কিন্তু এটা এমন কিছু, যা আমাদের বিপক্ষে কাজ করতে পারত। কারণ আপনি কখনোই তার মতো হতে পারবেন না।’
২০০৭ সালে ইউনিসেফের আয়োজনে লটারিতে জিতে বার্সার খেলোয়াড়দের সঙ্গে ইয়ামালের ফটোশুটের সুযোগ পায় তার বাবা-মা। সেখানেই কাকতালীয়ভাবে মেসির সান্নিধ্য পেয়ে যায় শিশুটি। খ্রিষ্টানদের ব্যাপ্টিজমের মতোই মেসি তাকে গোসল করিয়ে দেন। পরবর্তীতে সে মেসির মতোই বার্সার একাডেমিতে বেড়ে ওঠার পর সিনিয়র দলে ও পরে স্পেন দলেও ডাক পান তিনি।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৩ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে