
বাংলাদেশের লাল সবুজ জার্সি পরতে সমিত সোম কেবল এক ধাপ দূরে। ফিফার প্লেয়ার্স কমিটির অনুমোদন পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কানাডাপ্রবাসী এই ফুটবলার।
কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে সমিত যে ছাড়পত্র পেয়েছেন, সেটা ১ মে দুপুরে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। কবে বাংলাদেশের পাসপোর্টটা সমিত হাতে পাবেন, সেটা নিয়েই ছিল অপেক্ষা। অবশেষে আজ আজকের পত্রিকাকে বাফুফে সহসভাপতি নিশ্চিত করেছেন সমিতের পাসপোর্ট পাওয়ার কথা।
সমিতের পাসপোর্ট যেহেতু হয়ে গেছে, একমাত্র প্রক্রিয়া হিসেবে বাকি ফিফার অনুমতি পাওয়া। আজকের পত্রিকাকে ফাহাদ এই ব্যাপারে বলেছেন, ‘জ্বি, জ্বি। চেষ্টা করব শিগগিরই।’ ফাহাদ প্রসঙ্গক্রমে হামজা চৌধুরীর নামও বলেছেন। ইংল্যান্ড প্রবাসী হামজার বাংলাদেশের জার্সিতে এরই মধ্যে অভিষেক হয়েছে এ বছরের ২৫ মার্চ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।
সমিতের বাবা-মা বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এ ছাড়া চলতি বছর হংকংয়ের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষ ঘরের মাঠে একটি ম্যাচ খেলার কথা রয়েছে। এ বছরের মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে খেলা হামজার।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে