
মাঠে তিনি যখন খেলতেন, মন্ত্রমুগ্ধের মতো তাঁর দিকে চেয়ে থাকতেন দর্শকেরা। তিনি জিনেদিন জিদান। খেলা ছাড়ার পর যিনি কোচ হিসেবেও সফল। সেই জিনেদিন জিদান এবার প্রশংসায় ভাসালেন লামিনে ইয়ামালকে।
১৭ বছর বয়সী ইয়ামালকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ, রোনাল্ড কোম্যান, সিমোনে ইনজাগি, বার্সেলোনা ক্লাবের বর্তমান কোচ হান্সি ফ্লিকসহ অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন ইয়ামালকে। কিন্তু তাঁকে নিয়ে এই প্রথম মুখ খুললেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। বললেন, তাঁর মতো আর কাউকে কখনো দেখেননি তিনি।
এক অনুষ্ঠানে ইয়ামালকে নিয়ে জিদান বলেন, ‘আপনি যখন তাকে দেখবেন...উদাহরণ হিসেবে ইন্টার মিলানের বিপক্ষে (চ্যাম্পিয়নস লিগে) সেমিফাইনালের কথাই বলি, জীবনে আমি এমন কিছু আগে দেখিনি। মাঠে নিজের খেলায় তার যে দক্ষতা ও নিয়ন্ত্রণ, সেটা অসাধারণ। তাকে এভাবে খেলতে দেখা সত্যিই দারুণ ছিল।’
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টারের কাছে হেরে বার্সেলোনা বিদায় নিলেও দুই লেগেই দুর্দান্ত খেলেন ইয়ামাল, ১৭ বছরের ইয়ামাল খেলেন ২৭ বছরের পরিণত ফুটবলারের মতো। জিনেদিন জিদান বলে গেলেন, ‘আমরা সবাই তার সঙ্গে উপভোগ করেছি, আর এ কারণেই তরুণ খেলোয়াড়দের লামিনের খেলা দেখা উচিত।’
রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়ে দেওয়ার পর কোচিং থেকে দূরে রয়েছেন জিদান। তবে ফ্রান্সের কোচ হওয়ার প্রশ্নের পুরোনো রেকর্ড বাজালেন নতুন করে, ‘অবশ্যই (ফ্রান্স জাতীয় দলের) কোচ হওয়ার ইচ্ছা আছে। তবে দলটির বর্তমান কোচকে আমাদের সম্মান করতে হবে এবং আমরা সেটি করি।’ এরপর বললেন আসল কথা, ‘যখন সময় আসবে, তখন যদি সুযোগ মেলে, তাহলে সেটা হবে বেশ আনন্দের।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৭ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে