
প্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। ভুটান অবশ্য আজ এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ছিল বিশেষ আয়োজন। দুই দলই ফটোসেশন করে ‘মা দিবস’ লেখা টি-শার্ট পরে। কিক অফের পর দুই দলই পাল্লা দিয়ে আক্রমণ করতে থাকে। নবম মিনিটে তানদিন শেওয়াংয়ের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন।
মালদ্বীপ ম্যাচের মতো এই ম্যাচে এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। ১৩ মিনিটে মুর্শেদ আলীর কাছ থেকে আসে প্রথম গোল। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের চুলচেরা পাসে ডান প্রান্ত ধরে বক্সে ঢুকে বাঁ পায়ে দারুণ এক শট নেন তিনি।
২৮ মিনিটে আবারও গোলে অবদান রাখেন মুর্শেদ। তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে তাঁর পাঠানো ক্রস খুঁজে নেয় সুমন সোরেনকে। বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।
বিরতির পর ভুটান মরিয়া হয়ে ওঠে ম্যাচে ফিরতে। বাংলাদেশও চাপ অব্যাহত। ৫৩ মিনিটে ভুটানকে গোলের খুব কাছ থেকে ফিরিয়ে দেন ইসমাইল। ৭৫ মিনিটে আবারও ত্রাণকর্তা হয়ে দাঁড়ান তিনি। বক্সের ভেতর থেকে নেওয়া কারমা শেরিংয়ের ওয়ান টু ওয়ান শট ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। যোগ করা সময়ের প্রথম মিনিটে নাজমুলের থ্রু বল ধরে এগিয়ে যান মোহাম্মদ মানিক। কিন্তু ভুটানের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। পরের মিনিটে অবশ্য কোনো ভুল করেননি নাজমুল। মুর্শেদের ক্রসে দারুণ প্লেসিংয়ে ব্যবধান বাড়ান বাংলাদেশ অধিনায়ক।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ চারে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের। একই সঙ্গে মালদ্বীপের জন্য সমীকরণ সহজ হয়ে গেল। ১৩ মে ভুটানের সঙ্গে ড্র করলেই সেমিফাইনালে উঠবে তারা। তবে তাদের টপকাতে হলে ভুটানের জয়ের বিকল্প নেই।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে