
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) রীতিমতো উড়ছে। ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ক্লাব বিশ্বকাপে দাপট দেখিয়ে খেলছে পিএসজি। প্যারিসিয়ানরা এবার পৌঁছে গেছে সেমিফাইনালে। শেষ চারে তারা এবার খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
২০২৫ ক্লাব বিশ্বকাপের একটি সেমিফাইনালের লাইনআপ আগেই ঠিক হয়ে গিয়েছে। মেটলাইফ স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ফ্লুমিনেন্স-চেলসি। গত রাতে জানা গেছে টুর্নামেন্টের অপর দুই সেমিফাইনালিস্টও। যেখানে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অপর কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। শেষ আটের অপর ম্যাচে মেটলাইফে রিয়াল মাদ্রিদ খেলেছে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ৩-২ গোলের নাটকীয় জয়ে রিয়াল কেটেছে সেমিফাইনালের টিকিট।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রথমবারেই বড়সড় এক অর্জনের দ্বারপ্রান্তে জাবি আলোনসো। এখন তাদের পেরোতে হবে সেমিফাইনালের পিএসজি বাধা। ছন্দে থাকা পিএসজির বিপক্ষে লড়াইটা কঠিন হবে বলে মনে করেন আলোনসো। রিয়াল কোচ বলেন, ‘তাদের বিপক্ষে আমি খুব একটা খেলিনি। তাদের মোমেন্টাম অনেক ভালো। খেলায় তাদের শক্তিটা দারুণ। পিএসজির বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হবে। আমরাও ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি। ফাইনাল খেলতে চাই।’
থ্রিলার মুভিকেও যেন হার মানিয়েছে রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচ। ১০ ও ২০ মিনিটে গঞ্জালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়া গোল করে রিয়ালকে ২-০ গোলে এগিয়ে নেন। ৯০ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল রিয়াল ২: ডর্টমুন্ড ০। ম্যাচ যখন মনে হচ্ছিল স্রেফ আনুষ্ঠানিকতার, তখনই ঘটতে থাকে অবিশ্বাস্য ঘটনা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান কমান ডর্টমুন্ড ফরোয়ার্ড ম্যাক্সিমিয়ান বিয়ার। চতুর্থ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে ব্যবধান বাড়ায় রিয়াল।
এমবাপ্পের গোলের পর রিয়াল মাদ্রিদ ১০ জনের দলে পরিণত হয়। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে লাল কার্ড দেখেন রিয়াল ডিফেন্ডার দেয়ান হুইসেন। অষ্টম মিনিটে পেনাল্টিতে গোল করেন ডর্টমুন্ড ফরোয়ার্ড সারহু গিরাসি। যদিও সেটা ব্যবধান কমাতে পেরেছে। ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের পর আলোনসো বলেন, ‘৮০ মিনিট পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে ছিল। অনেক ক্ষেত্রে বল দখলে রাখতে পেরেছি। আবার পারিনি। অনেক কিছু অল্প সময়ের মধ্যে ঘটে গিয়েছে। সেমিফাইনালে যে উঠেছি, সেটা উদ্যাপন করতে চাই।’
লাল কার্ডের ঘটনা ঘটেছে পিএসজি-বায়ার্ন মিউনিখ ম্যাচেও। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শেষ আটের এই ম্যাচে ৮২ মিনিটে লাল কার্ড দেখেন পিএসজি ডিফেন্ডার উইলিয়াম পাকো। ৯০ মিনিটের পর প্যারিসিয়ানরা হারায় আরও এক ফুটবলারকে। যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড পান লুকাস হার্নান্দেজ। ৯ জনের দলে পরিণত হওয়ার পর পিএসজি পায় দ্বিতীয় গোল। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে লক্ষ্যভেদ করেন পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। এর আগে ৭৮ মিনিটে গোল করেন দেজির দুয়ে।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৪২ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে