রাতেই শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগ। প্রথম রাতেই মাঠে নামবে বায়ার্ন মিউনিখ আর বার্সেলোনা। ২০১৯-২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির বার্সা বায়ার্নের কাছে বিধ্বস্ত হয়েছিল ৮-২ গোলে। এবার আর দলে নেই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবু বায়ার্ন কোচ হুলিয়ান নাগেলসমান বলছেন, মেসিকে ছাড়াও বার্সেলোনা খুব বেশি খারাপ দল নয়।
ক্লাব ফুটবলের দলবদলের বাজার কাঁপিয়ে দিয়ে গত আগস্টে প্যারিস সেন্ট জার্মেইতে নাম লিখিয়েছেন মেসি। দেড় দশক ধরে কাতালানদের প্রতিনিধিত্ব করা মেসিকে ছাড়া প্রথমবারের মতো এবার চ্যাম্পিয়নস লিগ খেলতে হবে বার্সেলোনাকে। দলে আর্জেন্টাইন ফরোয়ার্ড না থাকলেও নাগেলসমান মনে করছেন বার্সেলোনা সহজ প্রতিপক্ষ হবে না।
গ্রীষ্মের দলবদলে লিওঁ থেকে বার্সেলোনায় এসেছেন মেমফিস ডিপাই। এসেই কাতালান জার্সিতে আলো ছড়াচ্ছেন এই ডাচ স্ট্রাইকার। গত মৌসুমে ৮-২ গোলে হারের ম্যাচে বায়ার্নের হয়ে খেলা ফিলিপ কৌতিনহো আজ নামবেন বার্সার হয়ে। দলে আছেন জেরার্ড পিকে সার্জিও বুসকেটসের মতো অভিজ্ঞরাও। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নাগেলসমান বলেছেন, তাঁরা মেসির মতো অসাধারণ কাউকে এখনো পাননি, কিন্তু তাঁদের দলে অন্য যে খেলোয়াড়রা আছেন, তাঁরা ম্যাচের পার্থক্য করতে পারেন। তাঁরা সবকিছুর জন্য প্রস্তুত।
চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ গত ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন মিউনিখ। পরিসংখ্যানেও তারা বার্সার চেয়ে এগিয়ে। এই ম্যাচে তাই পরিষ্কার ফেবারিট বায়ার্নই। তবে নাগেলসমান সেটি মানতে নারাজ। তিনি বলেছেন, ‘আমি মনে করি না যে তারা এখন খুব খারাপ দল। ফেবারিট হওয়া-না হওয়া সব সময় মিডিয়ার বিষয়। বিশ্বের সেরা দুটি ক্লাবই আজ মাঠে নামবে।’

২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
১৪ মিনিট আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
২৪ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩ ঘণ্টা আগে