
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
বার্সার কাছে লা লিগার শীর্ষস্থান হারিয়েছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে হেরেছে লিভারপুল, ম্যানচেস্টার সিটির মতো দলের কাছে। দলের সেরা খেলোয়াড়দের সঙ্গেও তাঁর বনিবনা হচ্ছিল না। সব মিলিয়ে আলোনসোর রিয়াল ছাড়ার বিষয়টি যেন অবধারিতই ছিল। বার্সার কাছে হারের পর এল আনুষ্ঠানিক ঘোষণা।
আলোনসো অধ্যায় শেষে রিয়ালকে পথ দেখানোর দায়িত্ব পাওয়া আরবেলোয়াকে নিয়ে আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে। ক্লাব ক্যারিয়ারে লম্বা সময় রিয়ালের জার্সিতে খেলেছেন সাবেক এই ডিফেন্ডার। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত মাদ্রিদের ক্লাবটিতে খেলেছেন। দুটি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন মোট আটটি শিরোপা। কোচিং ক্যারিয়ারেও রিয়ালের সঙ্গে আরবেলোয়ার সম্পর্ক নতুন নয়। ২০২৫ সালের জুনে রিয়ালের ‘বি’ দলের (রিয়াল কাস্তিয়া) দায়িত্ব নেন। রিয়ালের সঙ্গে তাই তাঁর বোঝাপড়াটা দারুণ।
আরবেলোয়ার কোচিংয়ে কাস্তিয়া প্রিমেরা আরএফইএফের গ্রুপ-১ এর চার নম্বরে আছে রিয়াল ‘বি’ দল। সফলতার হিসেব নয়, বরং কোচিংয়ে তাঁর শক্তি অন্য জায়গায়। খেলোয়াড় তৈরিতে বেশ পটু তিনি। আরবেলোয়ার হাত ধরেই গড়ে উঠেছে রিয়ালের তরুণ প্রতিভা বিকাশের কাঠামো। রিয়ালের একাডেমি কাস্তিয়ায় যেসব তরুণ প্রতিভাবান ফুটবলার আছেন তাদের বড় একটা অংশই উঠে এসেছে তাঁর তৈরি কাঠামো থেকে।
আরবেলোয়ার বড় গুণ হলো তিনি সহজেই তরুণ খেলোয়াড়দের প্রতিভা বের করে আনতে পারেন। শক্তি, সামর্থ্য বুঝে পরবর্তী সেই খেলোয়াড়কে আরও শাণিত করে তুলতে তাঁর ঝুড়ি নেই। কোচ হিসেবে বেশ আক্রমণাত্মক তিনি। বলের দখল রেখে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতেই বেশ পছন্দ আরবেলোয়ার। দলকে ৪-৩-৩ ফরমেশনই বেশি খেলান তিনি। পরিস্থিতি বিবেচনায় ৩-৫-২ ফরমেশনে দল সাজান আরবেলোয়া।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
১৪ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে