ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে একপেশে দাপট দেখাচ্ছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগে একের পর এক শিরোপা জিতেছেন এই স্প্যানিশ কোচ। তবে লিগে এত সাফল্যের পরও একটা আক্ষেপ রয়েই গেছে ম্যানসিটি সমর্থকদের। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি সিটির।
গার্দিওলার দারুণ সাফল্যও ইউরোপ শ্রেষ্ঠত্বের খেতাব জিততে না পারার আক্ষেপকে আড়াল করতে পারছে না। তবে গার্দিওলা নিজে অবশ্য চ্যাম্পিয়নস লিগ জিততে না পারা নিয়ে খুব বেশি ভাবিত নন। এই শিরোপা জেতাতে সিটি কর্তৃপক্ষ তাঁকে কোচ করে আনেননি বলে মন্তব্য করেছেন তিনি।
একাধিকবার চ্যাম্পিয়নস লিগ জেতার কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে গার্দিওলার সিটিকে। একবার হারতে হয়েছে ফাইনালে ওঠে। তবে এসব নিয়ে খুব একটা ভাবিত নন গার্দিওলা। সাবেক এই বার্সেলোনা কোচ বলেছেন, ‘মানুষ মনে করতে পারে আমি অজুহাত দিচ্ছি, তবে আমি এখানে চ্যাম্পিয়নস লিগ জিততে আসিনি। মালিকেরা আমাকে এটি জেতার কথা বলেনি। অবশ্যই তারা এটা চায়। আর আমি হচ্ছি প্রথমজন যে এটি জিততে চায়। তবে এমনটা আমি বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনায় চেয়েছিলাম। বার্সায় এই শিরোপা আমি দুইবার জিতেছি।’
শুধু চ্যাম্পিয়নস লিগই নয়, মৌসুমে সবগুলো শিরোপা জিততে উন্মুখ গার্দিওলা। তিনি আরও বলেছেন, ‘প্রতি বছর আমরা চারটি শিরোপায় জিততে চায়। আর আমি যদি ৩০ বছর ধরে কোচ থাকি, আমি প্রতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে চাইব। তবে আমি যখন দুই বছর বার্সা এবং তিন বছর বায়ার্নে ব্যর্থ হয়েছি তখন নিজেকে ব্যর্থ অনুভব করিনি।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১০ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে