ক্লাবের এক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি আগেই জানিয়েছে, আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন করিম বেনজেমা। ঘটনা সত্যি হলেও দুই পক্ষ তখনো কোনো কিছু জানায়নি।
অবশেষে দুই পক্ষই চুক্তির বিষয় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল। সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তির পর বেনজেমা বলেছেন, ‘আমি বেশ রোমাঞ্চিত নতুন দেশে নতুন এক ফুটবল লিগে খেলতে পারা নিয়ে। আমার ক্যারিয়ারে অনেক দুর্দান্ত কিছু অর্জন করেছি এ জন্য সৌভাগ্যবান। স্পেন ও ইউরোপে সবকিছু্ জিতেছি। তাই নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই সঠিক সময় মনে হয়েছে।’
অন্যদিকে বেনজেমাকে বাঘের সঙ্গে তুলনা করেছে আল ইত্তিহাদ। লিগ চ্যাম্পিয়নরা নিজেদের সামাজিক মাধ্যমে লিখেছে, ‘বেনজেমা এখন এখানে, নতুন বাঘ গর্জন করবে। ইত্তিহাদে স্বাগতম।’
চুক্তির বিষয় জানা গেলেও এখনো অর্থের সঠিক পরিমাণ জানা যায়নি। ক্লাবের বিবৃতিতেও চুক্তি কত টাকার তা উল্লেখ নেই। তবে তিন বছরের চুক্তিতে বেনজেমা কমপক্ষে ২২০ মিলিয়ন ইউরো থেকে ৩২০ মিলিয়ন ইউরো পাবেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। এতে করে ক্রিস্টিয়ানো রোনালদোর পর বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দ্বিতীয় খেলোয়াড় হবেন তিনি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে