
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে চীনে দাপট দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।
চংকিংয়ের তংলিয়াং লং স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২৪ মিনিটে আরিফের দারুণ পাস থেকে ইকরামুলের হেডে আসে প্রথম গোল। পাঁচ মিনিট পর অপুর নিখুঁত পাস পেয়ে মানিক দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষে ২-০ তে এগিয়ে ছিল বাংলাদেশ।
বিরতির পর আরও ধারালো হয়ে ওঠে দল। ৬৪ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়েজিদের দূরপাল্লার শট লং রেঞ্জে গিয়ে জালে লাগে। ইনজুরি সময়ে হাফ-ভলিতে নিজস্ব স্বাক্ষর রেখে ফয়সাল করেন নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল।
তিন ম্যাচে তিন জয় নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ম্যাচ শেষে প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘ছেলেরা ৯০ মিনিট ভালো ফুটবল খেলেছে। গোলের সুযোগ তৈরি করেছে এবং কাজে লাগিয়েছে। আগামী দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।’
২৮ নভেম্বর বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৮ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে