জিয়াদের মস্তিষ্কে যেন একটা ঘড়ি ঠিক করা আছে! ঘড়ির কাঁটা বেলা ৩টার আশপাশে যাওয়ার আগেই মস্তিষ্ক সংকেত দিতে থাকে, এবার ঘর থেকে বের হতে হবে। গোয়ালা বাবা-মার ১১ বছর বয়সী ছেলে জিয়াদের গন্তব্য মিরপুরের বৃন্দাবন মাঠের ‘ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমি’।
মিরপুর সেনানিবাসের পেছনে বৃন্দাবন মাঠটা মূলত উত্তরা ১৮ নম্বর সেক্টরের অংশ। আপাতত ফাঁকা প্লটগুলোয় বিকেল হলে ভিড় জমে আশপাশের শিশু-কিশোরদের। অধিকাংশই সুবিধাবঞ্চিত। গত বছরের লকডাউনে বৃন্দাবন মাঠে বৈকালিক ভ্রমণে গিয়ে এমনই কিছু শিশুদের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ বেলাল আহমেদের। ফুটবল নিয়ে শিশু-কিশোরদের আগ্রহ দেখে তখনই মনে ভাবনাটা যেন উঁকি দিয়ে গেল বেলালের—এদের নিয়ে একটা একাডেমি গড়লে কেমন হয়? নিজের ভাবনাটা ভাগাভাগি করলেন সাবেক ফুটবলার সতীর্থদের সঙ্গে। পাশে পেয়ে গেলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদকে। দুজনের সঙ্গে আরও কয়েক সাবেকের স্বপ্ন মিলে গত বছরের ৩১ জুলাই বৃন্দাবনের এক অস্থায়ী প্লটে জন্ম নিয়েছে ঢাকা গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমি।
৪০-এর বেশি শিশু নিয়ে গড়ে ওঠা একাডেমিতে এখন নিবন্ধিত খুদে ফুটবলারের সংখ্যা ২০০ ছুঁইছুঁই। বিকেলে কোচিং করানোর ফাঁকে একাডেমির যাত্রা শুরুর ছবি দেখাচ্ছিলেন বেলাল আহমেদ। এক বছর আগে সেই ছবিতে কারও পরনে শুধু লুঙ্গি কিংবা হাফপ্যান্ট আর ধুলোমাখা খালি পা। বছর ঘুরতেই এ শিশুরাই মাঠে নামছে গায়ে জার্সি চাপিয়ে। প্রায় সবার পায়েই আছে ফুটবল বুট। খুদে ফুটবলারদের দিকে গর্বিত চোখে বেলাল আহমেদ বলছিলেন, ‘আমরা সবাকেই তিন জোড়া করে বুট দিয়েছি। জার্সি সবারই আছে। ফুটবলটাকে যেন এরা মনেপ্রাণে ধারণ করতে পারে।’
বিনা মূল্যে খেলার সুযোগ পাওয়া একাডেমির অধিকাংশ ফুটবলার ছোটখাটো কোনো না কোনো পেশায় জড়িত। পেশাজীবী বাবা-মাকে সহায়তা করছে কেউ। কেউ বা দিনে মজুর কিংবা ছোটখাটো দোকানদার। একাডেমির আরেক প্রতিষ্ঠাটা আলফাজ আহমেদ বললেন, ‘আমরা চাই ফুটবল খেলার আনন্দটা এদের মধ্যে ছড়িয়ে দিতে। এরা যদি একবার আনন্দটা বুঝতে পারে, ওদের আর কেউ আটকে রাখতে পারবে না। যদি একজনও সত্যিকারের তারকা হয়ে উঠতে পারে তাহলে সেটাই সার্থকতা।’
সুবিধাবঞ্চিত শিশুদের মনে যে আলফাজ-বেলালরা ফুটবল বীজ বুনে আনন্দটা ছড়িয়ে দিতে পেরেছেন, দিন দিন একাডেমির কলেবর বড় হয়ে ওঠাই সেটির প্রমাণ। একাডেমিতে বয়সভিত্তিক দল আছে চারটি। সাপ্তাহিক বন্ধের দুই দিন বৃহস্পতি-শুক্রবার বাদে বাকি পাঁচ দিন বেলা ৩টায় মিরপুরের আশপাশের এলাকা থেকে বৃন্দাবন মাঠে নামে শিশুদের ঢল। একাডেমিটা তখন পরিণত হয় খুদে ফুটবলারদের আনন্দধাম আর স্বপ্নের বাতিঘরে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৪ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে