জুভেন্টাসের সঙ্গে এক বছরের চুক্তি করলেও নবায়নের সম্ভাবনা ছিল আনহেল দি মারিয়ার। তবে সব সম্ভাবনা নষ্ট হয়ে যায় দলবদলের আর্থিক অনিয়মে ‘তুরিনের বুড়িদের’ ১০ পয়েন্ট কেটে যাওয়ায়। ক্লাবের এই শাস্তিই সবকিছু বদলে দেয়।
জুভেন্টাসের ভবিষ্যৎ পরিকল্পনায় এই শাস্তি বাধা দেওয়ায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দি মারিয়া। গতকাল নিজের ইনস্টাগ্রামে সিদ্ধান্তটা জানিয়েছেন আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপজয়ী তারকা লিখেছেন, ‘কঠিন ও জটিল পর্যায়ে পৌঁছেছি। তবে বিদায়ের সময় শান্তি পাচ্ছি যে ক্লাবকে শিরোপা জেতানোর জন্য সবকিছু করার চেষ্টা করেছি। যদিও তা সম্ভব হয়নি। না পারার তিক্ত স্বাদ নিয়েই বিদায় নিচ্ছি।’
মাঠ ও মাঠের বাইরে জুভেন্টাস সতীর্থদের ভালোবাসার কথা উল্লেখ করে দি মারিয়া তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে ভক্তদেরও। ৩৫ বছর বয়সী তারকা লিখেছেন, ‘দুর্দান্ত এক ড্রেসিং রুমের অংশীদার ছিলাম। প্রথম দিন থেকেই সতীর্থরা যে স্নেহ ও ভালোবাসা দেখিয়েছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। সব সময় এটাকে নিজের বাড়ি মনে হয়েছে। আমার প্রতি জুভেন্টাস ভক্তদের ভালোবাসার জন্য জানাই এক বড় আলিঙ্গনের সঙ্গে শুভেচ্ছা। জুভেন্টাস, আমার হৃদয়ে তোমাকে বহন করি।’
পিএসজি থেকে ২০২২ সালে এক মৌসুমের জন্য জুভেন্টাসে যোগ দিয়েছিলেন দি মারিয়া। নতুন চুক্তি করার সুযোগ ছিল। কিন্তু ১০ পয়েন্ট কাটায় চ্যাম্পিয়নস লিগের সঙ্গে ইউরোপা লিগেও জায়গা হয়নি সিরি আর দলটির। তাই মেয়াদ শেষেই বিদায় নিতে হলো সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে। সব মিলিয়ে ৪০ ম্যাচ খেলে ৮ গোল করেছেন তিনি। সঙ্গে ৭ গোলে সহায়তা করেছেন। জুভেন্টাস ছাড়লেও ইতালিতেই থাকতে পারেন এই উইঙ্গার। তাঁকে দলে ভেড়ানোর সম্ভাবনা রয়েছে ৩৩ বছর পর সিরি আর চ্যাম্পিয়ন নাপোলির।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে