প্রথম মিনিট থেকেই যেভাবে তেড়েফুঁড়ে খেলা শুরু করল অস্ট্রেলিয়া, তাতে শুরু থেকেই অসহায় বাংলাদেশ ফুটবল দল। র্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে থাকা প্রতিপক্ষের কাছে গোল হজমের চেষ্টাটা শুরু থেকে থাকলেও রক্ষণে শেষ পর্যন্ত অসহায় ১৮৩তম স্থানে থাকা বাংলাদেশ।
মেলবোর্নের অ্যামি পার্কে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচের প্রথমার্ধটা এখন পর্যন্ত খুব বেশি সুবিধা করতে পারেননি জামালরা। প্রথমার্ধেই বাংলাদেশ পিছিয়ে ৪-০ গোলে।
বাংলাদেশ ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৫০ বছর পূর্তি পালন করছে অস্ট্রেলিয়া। অ্যামি পার্কে তাই সাবেক সকারু ফুটবলারদের ভিড়। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড গড়লেন কোচ গ্রাহাম আর্নল্ড। সবকিছু মিলিয়ে ফুরফুরে মেজাজে স্বাগতিক অস্ট্রেলিয়া।
ফুরফুরে মন নিয়েই ম্যাচের ৪ মিনিটে বাংলাদেশকে প্রথম গোলটা দিয়েছে অস্ট্রেলিয়া। ক্রেগ গুডউইনের ফ্রি কিক থেকে আলতো করে হেড নিলেন হ্যারি সাউটার। বল তাঁর মাথা ছুঁয়ে কোনাকুনিভাবে ঢুকে গেল পোস্টে। বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা, সাউটারের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার তারিক কাজীর কিছুই করার ছিল না।
গোল হজম করে বাংলাদেশ কিছুটা চেষ্টা করেছিল কাউন্টার অ্যাটাকে ভড়কে দেওয়ার। লাভ হয়নি। রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিমরা ডিবক্সেই আটকে গেছেন বারবার। এর মাঝে ২০ মিনিটে দ্বিতীয় গোল সকারুদের। ডান প্রান্ত থেকে কনর ম্যাটকাফের ক্রসে ভলিতে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন ব্র্যান্ডন বোরেল্লো।
প্রথমার্ধেই গোলের হালি পূর্ণ করে অস্ট্রেলিয়া। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল মিচেল ডিউকের। ৩৭ মিনিটে কনর ম্যাটকাফের বাতাসে ভাসানো পাস থেকে হেডে সহজেই মিতুলকে হার মানান ডিউক। ৪০ মিনিটে বোরেল্লোর শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে শট নিয়ে জালে জড়ান অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে