ক্লাব ছাড়ার বেলায়ও পিএসজির উদ্ধারকর্তা কিলিয়ান এমবাপ্পে। তাঁর জয়সূচক গোলেই গতকাল ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে পিএসজি।
দলকে ফাইনালে নেওয়ার আগে অবশ্য পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। ৩৭ মিনিটে তাঁর নেওয়া পেনাল্টি সেভ করে দেন রেঁনের গোলরক্ষক স্টিভ মান্দান্দা। এবারের মৌসুমে তৃতীয়বারের মতো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ফরাসি ফরোয়ার্ড। তবে ভুলের প্রায়শ্চিত্ত করতে খুব বেশি সময় নেননি তিনি।
পেনাল্টি মিসের তিন মিনিট পরেই দলকে জয়সূচক গোল এনে দিয়েছেন এমবাপ্পে। ফ্যাবিয়ান রুইজের পাস থেকে ৪০ মিনিটে গোল করেন পিএসজির ফরোয়ার্ড। এবারের মৌসুমের ৩৯তম গোলটিতে অবশ্য প্রতিপক্ষের এক ডিফেন্ডারের অবদান রয়েছে। বক্সের ভেতর থেকে এমবাপ্পের শট নেওয়া বল প্রতিপক্ষের ডিফেন্ডার ওয়ার্মড ওমারির পায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়।
এর আগে সেমিফাইনাল ম্যাচের ১২ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন এমবাপ্পে। উসমান দেম্বেলের পাওয়া পাসে ফরাসি অধিনায়কের সামনে শুধু রেঁনের গোলরক্ষক ছিলেন। ডান দিকে শট নিলে গোলরক্ষক মান্দান্দার পায়ে লাগার পর বারে প্রতিহত হয়। সে যাত্রায় হতাশ হলেও শেষে দলকে ঠিক জয় এনে দিয়েছেন এমবাপ্পে।
আগামী ২৫ এপ্রিল ফেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রিতপক্ষ লিঁও। প্রথম সেমিফাইনালে দ্বিতীয় স্তরের দল ভ্যালেন্সিয়েসকে ৩–০ গোলে হারিয়ে মঙ্গলবার ফাইনাল নিশ্চিত করেছিল লিঁও।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে