
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ্ছে তাঁর সম্পর্ক।
সামাজিক মাধ্যমে গত রাতে আবেগঘন এক বার্তায় পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন দোন্নারুম্মা। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘প্রথম দিন থেকেই দলে জায়গা পেতে এবং পিএসজির গোলপোস্ট বাঁচাতে নিজেকে নিংড়ে দিয়েছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে কেউ একজন সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আর এই দলের অংশ নই ও দলের সাফল্যে অবদান রাখতে পারব না। এটা খুবই দুঃখজনক। তাতে আমি খুবই হতাশ।’
চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজির বিপক্ষে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন টটেনহাম। ইতালির ব্লু এনার্জি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১ টায় শুরু হবে পিএসজি-টটেনহাম। সুপার কাপের ম্যাচ সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছে পিএসজি। দোন্নারুম্মাকে না রেখে গোলরক্ষক হিসেবে পিএসজি নিয়েছে লুকাস শেভালিয়েরকে। দোন্নারুম্মার ঘোষণা দেওয়ার আগেই তাঁকে (দোন্নারুম্মা) বাদ দেওয়ার ব্যাপারে লুইস এনরিকে নিজের আফসোসের কথা জানিয়েছিলেন। এনরিকে বলেছিলেন, ‘নিঃসন্দেহে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন দোন্নারুম্মা। মানুষ হিসেবেও সে ভালো। তবে শীর্ষ পর্যায়ের ফুটবলারদের জীবন এমনই। এই সিদ্ধান্তের জন্য আমি শতভাগ দায়ী।’
২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ছয় বছর এসি মিলানে খেলেছেন দোন্নারুম্মা। ২০২১ সালে তিনি চলে যান পিএসজিতে। ফরাসি ক্লাবটির হয়ে চার বছরে একবার চ্যাম্পিয়নস লিগ, চারবার লিগ ওয়ান শিরোপা, ফ্রেঞ্চ কাপ দুইবার ও তিনবার জিতেছেন ট্রফি দেস চ্যাম্পিয়নসের শিরোপা। পিএসজির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ফুরোতে এখনো এক বছর বাকি। তিনি চুক্তি নবায়ন করতে চাইলেও সমঝোতায় পৌঁছানো যায়নি বলে জানা গেছে। এদিকে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ইন্টার মিলানসহ ইউরোপের নামীদামী ক্লাবগুলো দোন্নারুম্মার এজেন্ট এনজো রাইওলার সঙ্গে যোগাযোগ করেছে বলে শোনা যাচ্ছে। চার বছর পিএসজিতে খেলার পর নতুন কোন ক্লাবে দোন্নারুম্মা দল পান, সেটা সময়ই বলে দেবে।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩৯ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে