
ডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের। গতকাল বৃহস্পতিবার ফেডারেশন সূত্রে এমনটাই জানা গেল।
এ বিষয়ে গতকাল আজকের পত্রিকার সঙ্গে কথা হয় বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই বয়সভিত্তিক সাফটা আয়োজন করতে চাই। তবে প্রতিদিন দুটি করে ম্যাচ করতে হলে একটা তো ডে-নাইটে যাবেই। সে জন্য ফ্লাডলাইট জরুরি। যদি ফেব্রুয়ারির আগে সেটা হয়ে যায় তাহলে বঙ্গবন্ধুতে হবে আসরটি। কিন্তু এর মধ্যে ফ্লাডলাইট না হলে বিকল্প হিসেবে কক্সবাজারে করার পরিকল্পনা আছে।’ অর্থাৎ ভেন্যু নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে। পরবর্তী নির্বাহী কমিটির বৈঠকে ঠিক করা হবে এটি।
এদিকে আগামী বছরের ১১ ফেব্রুয়ারির সাফ সামনে রেখে ২৯ নভেম্বর ক্যাম্প শুরু হচ্ছে। এরই মধ্যে মেয়েদের বিষয়টি জানিয়ে দিয়েছে বাফুফে। সময়মতো তারা ক্যাম্পে যোগ দেবে। একই বছরের জুন-জুলাইয়ে ছেলেদের সাফ করার চিন্তা করছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এবার হোম অ্যাওয়ের ভিত্তিতে আসরটি করার আশা তাদের। তবে আয়োজক দেশের নাম এখনো ঠিক হয়নি। আর সেপ্টেম্বরে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ করার পরিকল্পনাও আছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থার।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে