
কুঁচকির চোট থেকে সেরে উঠার জন্য সম্প্রতি চিকিৎসা নিয়েছিলেন লামিনে ইয়ামাল। এজন্য ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য স্পেন স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই উইঙ্গার। এমন একজন ফুটবলারকে হারিয়ে বার্সেলোনার ওপর ক্ষেপেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
এক বিবৃতিতে আরএফইএফ লিখেছে, ‘আজ জাতীয় দলের ক্যাম্পে আমরা জানতে পেরেছি, চোট থেকে সের উঠার জন্য ইয়ামাল চিকিৎসা নিয়েছেন। অথচ চিকিৎসা নেওয়ার আগে জাতীয় দলকে জানানো হয়নি। তাই এটা শুনে আমরা বিস্মিত হয়েছি। মেডিকেল টিম আপাতত ইয়ামালকে ৭-১০ দিনের বিশ্রাম দিয়েছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যের বিষয়টি প্রাধান্য দিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ইয়ামালকে দল থেকে ছেড়ে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে।’
চোট পাওয়ায় বার্সার হয়ে পাঁচটি ম্যাচে মাঠে নামতে পারেননি ইয়ামাল। চোট থেকে সেরে উঠতে গত সোমবার আরএফইএফকে না জানিয়েই বার্সেলোনায় তাঁর রেডিওফ্রিকোয়েন্সি অস্ত্রোপচার করা হয়। স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ক্ষোভটা মূলত এখানেই। এর আগে গত মাসেও ইয়ামালের চোট নিয়ে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন বার্সা কোচ হান্সি ফ্লিক এবং স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। দুজন দুজনকে পাল্টা অভিযোগ করেন। ইয়ামাল স্পেন দল থেকে বাদ পড়ায় এবার কী অবস্থান নেন তাঁরা সেটাই এখন দেখার বিষয়।
এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে গত মাসে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচেও ইয়ামালকে পায়নি স্পেন। এবার চিকিৎসার কারণে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে ম্যাচেও এই প্রতীভাবান ফুটবলারকে পাবে না একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইয়ামালকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
৪ ম্যাচ শেষে ইউেরাপিয়ান অঞ্চলের ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। শতভাগ জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। ১৫ নভেম্বর স্পেনর প্রতিপক্ষ জর্জিয়া। ১৯ নভেম্বর তুরস্কের বিপক্ষে মাঠে নামবে তারা।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৪১ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে