লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে আগামীকাল নিজেদের শেষ ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেই ম্যাচ খেলার আগে আজ ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। ২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে যোগ দেওয়ার পর চার মৌসুমে ১৯১ ম্যাচে ১১৯ গোল করে বার্সাকে তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে ট্রফি জিতিয়েছেন তিনি।
ক্লাবের কঠিন সময়ে হাল ধরা এই তারকা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘চ্যালেঞ্জ এবং কঠোর পরিশ্রমে ভরা চারটি বছর কাটানোর পর, এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। আমি এই অনুভূতি নিয়ে বিদায় নিচ্ছি যে আমার মিশন সম্পন্ন হয়েছে।’
বার্সাকে তার পুরোনো মর্যাদায় ফিরিয়ে নিতে পেরে সন্তুষ্ট লেভানদোভস্কি আরও বলেন, ‘বার্সা আবার সেখানেই ফিরে এসেছে যেখানে তাদের থাকার কথা। প্রথম দিন থেকেই ভক্তদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তা কখনোই ভুলব না। কাতালুনিয়া আমার হৃদয়ের একটি জায়গা হয়ে থাকবে।’
লেভানদোভস্কির বিদায় নিয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘সে দলের সঙ্গে কথা বলেছে, বিদায় জানিয়েছে... আমার জন্য তার সঙ্গে কাজ করাটা একটা সৌভাগ্যের বিষয়। সে তরুণ খেলোয়াড়দের জন্য এক নিখুঁত রোল মডেল।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্সেলোনা তাকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, ‘সে একজন তারকা হিসেবে এসেছিল, আর বিদায় নিচ্ছে একজন কিংবদন্তি হিসেবে।’
নিজের অভিষেক মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়া লেভানদোভস্কি চলতি মৌসুমে ৪৪ ম্যাচে ১৮টি গোল করেছেন। বার্সাও নিশ্চিত করেছে লা লিগা শিরোপা। চলতি গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষে তিনি কোথায় যোগ দেবেন তা এখনও নিশ্চিত করেননি, তবে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোতে তাঁর যাওয়ার জোর গুঞ্জন রয়েছে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে