
টালমাটাল অবস্থার মধ্যেও নারী ফুটবল দল পেয়েছে একুশে পদক। গত বৃহস্পতিবার এই খবর পেলেও দুই দিন পর এসে নারী দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে লিখেছে, ‘দেশের ফুটবলে অসামান্য অবদান ও নারী ফুটবলের অগ্রযাত্রায় অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার পুরো জাতির জন্য গর্বের।’
২০০৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু হয় নারী ফুটবলের পদযাত্রা। এরপর বয়সভিত্তিক তো বটেই সিনিয়র পর্যায়েও এসেছে সাফল্য। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে তারা।
বাফুফে জানায়, ‘এই অর্জন শুধু জাতীয় নারী ফুটবল দলকে নয়, বরং এটি দেশের সকল নারীকে জাগ্রত করবে, অনুপ্রাণিত করবে এবং নারীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।’
এদিকে নারী ফুটবল দলে অচলবস্থা এখনো বিদ্যমান। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার ঘোষণা দেন অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলার। জটিলতা নিরসনে ৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করে বাফুফে। সেই কমিটির প্রতিবেদন হাতে পেয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। যদিও এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তিনি।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে