
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কিছুদিন ধরেই সম্পর্কটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের। গত মার্চে নারী ফুটবল দলের অলিম্পিক বাছাইপর্বের অর্থ সংস্থান নিয়ে সরকারের সঙ্গে বেশ শীতল একটা সম্পর্ক বাফুফে সভাপতির। আজ তাই সুযোগ পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে ইঙ্গিতে এক হাত নিয়েছেন সালাউদ্দিন।
সাফে সেমিফাইনালে খেলায় বাংলাদেশ ফুটবল দলকে ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সালাউদ্দিন। আজ ফেডারেশন ভবনে ফুটবলারদের হাতে সেই বোনাসের টাকা তুলে দিয়েছেন বাফুফে সভাপতি। অর্থ তুলে দিতে গিয়ে একটা ক্ষোভও ঝেড়েছেন সালাউদ্দিন এবং সেটি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দিকে ইঙ্গিত করেই।
আগামী অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রাক-বাছাইপর্ব খেলবে বাংলাদেশ দল। ম্যাকাও, মঙ্গোলিয়া, ভুটান, লাওস, ব্রুনাই দারুস সালাম, পূর্ব তিমুর, পাকিস্তান, গুয়াম ও শ্রীলঙ্কা-এই দলগুলোর মধ্যে একটি দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে প্রাক বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রাক বাছাইপর্বে হেরে গেলে কপালে দুঃখ আছে বাংলাদেশ দলের। ২০১৬ সালের মতো আন্তর্জাতিক ফুটবলে নির্বাসনে চলে যেতে পারে বাংলাদেশ ফুটবল দলকে। সেই বিষয়টি ফুটবলারদের মনে করিয়ে দিতে গিয়ে মাঠের বিষয়টিও টেনে আনলেন সালাউদ্দিন।
২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। পরিকল্পনায় ছিল এক বছরের মধ্যেই শেষ হবে সেই সংস্কার। কিন্তু প্রায় দুই বছরেও সংস্কার শেষ না হওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম কেবল সিলেটেই আছে। অক্টোবরে প্রাক বাছাইয়ের হোম ম্যাচ খেলতে হলে সে মাঠেই নামতে হবে জামালদের।
তাই সময়মতো মাঠ বুঝে না পাওয়ায় সিলেট স্টেডিয়ামকে ‘জঙ্গল’ ইঙ্গিত করে বেশ উঁচু স্বরেই কথা বলেছেন সালাউদ্দিন। এনএসসিকে খোঁচা মেরে তিনি বলেছেন, ‘আমরা চার-পাঁচ বছর যাবৎ বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে পারি না। ফলে সকলে আমাদের খেলা দেখতে পারে না। আমি আশা করি আগামী কয়েক মাসের মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হবে। আমি নিজেও শুনিনি একটা স্টেডিয়াম ঠিক করতে তিন চার বছরের মতো সময় লাগে। খেলোয়াড়রা খেলবে কোথায়? জঙ্গলে? সামনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। খেলোয়াড়রা খেলবে কোথায়?’
মাঠের দুশ্চিন্তায় তিনি পাগল হয়ে যান, এমন মন্তব্য করে সালাউদ্দিন বলেছেন, ‘মাঠের কথা যেটা বলছেন, আমার সবচেয়ে বড় সমস্যা এটাই আমি মাঠের জন্য পাগল হয়ে যাই। কিন্তু মাঠের দায়িত্ব আমাদের হাতে নাই। এই মাঠে ফুটবল হয় না। এই মাঠে ভালো ফুটবল সম্ভব না। আমি চেষ্টা করছি মাঠগুলো আমাদের নিয়ন্ত্রণে নেয়ার। ফুটবলের জন্য মাঠ খুবই গুরুত্বপূর্ণ।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
১৯ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪ ঘণ্টা আগে