
প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বরাবরই আতঙ্কের আরেক নাম আর্লিং হাল্যান্ড। চলতি মৌসুমেও নিজের আধিপত্য দেখাচ্ছেন এই স্ট্রাইকার। তাঁকে আটকানোর সব চেষ্টাতেই ব্যর্থ হয় প্রতিপক্ষের রক্ষণভাগ। এবার হাল্যান্ডকে আটকানোর উপায় বলে দিলেন খোদ ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
এই মৌসুমে ক্লাব ও দেশের হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে মাঠে নেমেছেন হাল্যান্ড। জালের দেখা পেয়েছেন ২১ বার। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে–প্রতিপক্ষের গোলমুখে কতটা দুর্ধর্ষ নরওয়েজিয়ান তারকা। তাই তাঁকে আটকাতে কেবলমাত্র সেন্ট্রাল ডিফেন্সেই চারজনকে রাখার পরামর্শ দিলেন গার্দিওলা।
সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘হাল্যান্ড যখন বরুশিয়া ডর্টমুন্ডে ছিল তখন তাঁর মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিল আমার। বাকি জীবনে আর তাঁর মুখোমুখি হতে চাই না। আমি প্রতিপক্ষ দলের কোচ হলে হাল্যান্ডকে আটকানোর জন্য সেন্ট্রাল ডিফেন্সে চারজন রাখতাম।’
আক্রমণভাগে অসাধারণ দক্ষতা থাকায় হাল্যান্ড একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার যোগ্যতা রাখেন বলেন মনে করেন গার্দিওলা, ‘হাল্যান্ড একজন শীর্ষ পর্যায়ের ফুটবলার। বিশ্ব ফুটবলে ৪–৫ জন ফুটবলার আছে যারা একা পার্থক্য গড়ে দিতে পারে। হাল্যান্ড তাঁদেরই একজন। আশা করি সে লম্বা সময় ধরে আমাদের দলে থাকবে। তাঁকে পেয়ে আমরা খুশি। মাঠে হাল্যান্ডের সেরাটা দেখতে পাচ্ছি। শুধু গোলের দিক দিয়ে নয়, তাঁর পারফরম্যান্সের মান সবদিক থেকেই অসাধারণ।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে