চোটের সঙ্গে লড়াইটা লিওনেল মেসির চলছে অনেক দিন। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, বাদ যাচ্ছে না কোনো কিছুই। কোপা আমেরিকার ফাইনালে গোঁড়ালির চোটে পড়ায় অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড।
মেসি কবে ফিরবেন, সেটা বলতে পারছেন না ইন্টার মায়ামির সতীর্থরা। অনিশ্চয়তার মধ্যে সুখবর দিলেন মেসির দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজ। যেখানে মেসি-সুয়ারেজ জুটি একসঙ্গে বার্সায় খেলেছে অনেক ম্যাচ। সেই পুরোনো জুটি এবার দেখা যাচ্ছে মায়ামিতেও। সাংবাদিকদের গতকাল সুয়ারেজ বলেন, ‘সবাই জানেন যে লিও এই ক্লাব, তার জাতীয় দলের জন্য কতটা নিবেদিত প্রাণ। মাঠে ফেরার তীব্র ইচ্ছা রয়েছে। তবে সময় যত গড়াচ্ছে, তার মাঠে ফেরার সম্ভাবনা বাড়ছে। আমরা তো তাকে সেখানেই দেখতে চাই।’
এবারের লিগস কাপে ইন্টার মায়ামির প্রথম ম্যাচটা ডাগআউটে বসে দেখতে হয়েছে মেসিকে। চেজ স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে পিউবলাকে ২-০ গোলে হারিয়েছে মায়ামি। গোল দুটি করেছেন মাতিয়াস রোজা ও সুয়ারেজ। ম্যাচ শেষে হাসিমুখে মাঠ ছাড়তে পেরেছেন মেসি। লিগস আপে মায়ামির পরবর্তী প্রতিপক্ষ টাইগার্স ইউএএনএল। বাংলাদেশ সময় আগামী রোববার সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। মেসি জাদুতেই গত বছর লিগস কাপ জিতে প্রথম কোনো মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পায় মায়ামি।
১৫ জুলাই বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-কলম্বিয়া। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখার পাশাপাশি রেকর্ড ১৬ তম শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচে ৬৫ মিনিটে গোঁড়ালির চোঁটে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় মেসিকে। আর্জেন্টিনার তারকা ফুটবলারের পা ফোলার ছবি দ্রুত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অঝোরে কাঁদতে থাকা মেসি ক্ষোভ ঝারতে লাগলেন ডাগআউটে বসেই। পরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর প্রাণ খুলে হাসতে দেখা যায় তারকা ফুটবলারকে।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩২ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে