
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালে স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। ক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ম্যাচের শুরু থেকেই নেপালকে চাপে রাখে বাংলাদেশের যুবারা।
ম্যাচের সপ্তম মিনিটেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। মুরশেদ আলীর চমৎকার এক পাসে বল পেয়েছিলেন নাজমুল হুদা ফয়সাল। তবে ডি-বক্সের ভেতর সুবিধাজনক অবস্থানে থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। তাঁর নেওয়া শটটি পোস্টের বেশ অনেকটা দূর দিয়ে বাইরে চলে যায়। অথচ সেই সময় গোলপোস্টের সামনে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন সতীর্থ রোনান সুলিভান। তাঁকে পাস দিলে গোল হওয়ার সম্ভাবনা ছিল প্রবল, কিন্তু ফয়সাল নিজেই শট নেওয়ার সিদ্ধান্ত নেন।
আক্ষেপ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ১১ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। নিজে কর্নার কিক নিয়ে নিখুঁত পরিকল্পনায় কাজে লাগান মুরশেদ আলী। তাঁর বাড়ানো মাপা ক্রসে ডি-বক্সে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে দেন মোহাম্মদ মানিক। মানিকের এই গোলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের ডাগআউট।
গোল হজম করার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। তারা কিছু আক্রমণ সাজালেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল সজাগ। লিড পাওয়ার পর বাংলাদেশ আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। রোনান একবার গোলের দেখা পেলেও অফসাইডের কারণে বাতিল হয় তা।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে এই এক গোলের লিড দ্বিতীয়ার্ধে অনেকটাই এগিয়ে থাকবে।

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলেও ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮১তম।
২ ঘণ্টা আগে
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপের মালে স্টেডিয়ামে সেমিফাইনালে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে জয় নিয়ে বাংলাদেশের যুবারা। মোহাম্মদ মানিকের দুর্দান্ত এক হেডে জয়সূচক গোলের দেখা পেয়েছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে

গোল হজম করে থাইল্যান্ড যখন কিছুটা দিগ্ভ্রান্ত, বাংলাদেশ তখন সেই সুযোগে নিজেদের গুছিয়ে নিতে মনোযোগ দেয়। প্রতিপক্ষের আক্রমণের তীব্রতা কমে আসায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হয় লাল-সবুজদের জন্য। বিরতির ঠিক আগে সাগরিকার উদ্দেশ্যে আবারও একটি লং পাস বাড়িয়েছিলেন সতীর্থরা।
৬ ঘণ্টা আগে