
ইতিহাসে নাম লেখিয়ে ফেললেন মোসাম্মৎ সাগরিকা। সিনিয়র এশিয়ান কাপে কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপেও প্রথমবার খেলতে নেমেছেন বাংলাদেশের মেয়েরা। আর প্রথম ম্যাচেই গোল এনে দিলেন সাগরিকা। তাঁর গোলে থাইল্যান্ডের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ।
থাইল্যান্ডের থাম্মাসাত স্টেডিয়ামে রেফারির বাঁশি বাজার পর থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য দেখাতে থাকে থাইল্যান্ড। ঘরের মাঠ বলে কথা। ধারার বিপরীতে গিয়ে বাংলাদেশও কিছু আক্রমণের ঝলক দেখায়। স্বপ্না রানীর একটি শট থাই গোলরক্ষক আতিমা বুনপ্রাকানপাই ঠেকিয়ে দেন সহজে। কিন্তু সাগরিকাকে পারেননি।
আনন্দের সেই উপলক্ষ আসে ৩৬ মিনিটে। থাইল্যান্ডের ওপরে থাকা রক্ষণকে ভেদ করে মাঝমাঠ থেকে সাগরিকার উদ্দেশে চুলচেরা পাস বাড়ান মৌমিতা খাতুন। সেই পাস ধরে থাই গোলরক্ষককে সহজে পরাস্ত করেন সাগরিকা।
গোল হজম করে থাইল্যান্ড যখন কিছুটা দিগ্ভ্রান্ত, বাংলাদেশ তখন সেই সুযোগে নিজেদের গুছিয়ে নিতে মনোযোগ দেয়। প্রতিপক্ষের আক্রমণের তীব্রতা কমে আসায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হয় লাল-সবুজদের জন্য। বিরতির ঠিক আগে সাগরিকার উদ্দেশ্যে আবারও একটি লং পাস বাড়িয়েছিলেন সতীর্থরা। তবে এবার আর থাই রক্ষণকে ফাঁকি দিতে পারেননি এই ফরোয়ার্ড; কড়া পাহারায় আটকে যায় বাংলাদেশের সেই আক্রমণ।
তাই বিরতিতে বাংলাদেশ যায় এক গোলের লিড নিয়েই।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৪৪ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে