নতুন করে নিজেকে চেনানোর কোনো কিছুই ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে সৌদি আরবের লিগে খেলেতে এসে শুরুটা ভালো হচ্ছিল না বলে সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন তিনি। ক্যারিয়ারের গোধূলি লগ্নে আসায় সমালোচনা আরও বেশি হচ্ছিল। সমালোচনার জবাব কীভাবে দিতে হয় তা জানা পর্তুগিজ তারকার। শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি।
আর সেই জবাব দিতে খুব বেশি সময় নেননি রোনালদো। লিগে নিজের দ্বিতীয় ম্যাচে পেনাল্টি থেকে গোলের খাতা খোলেন তিনি। কিন্তু সমালোচকেরা নিজেদের মুখ বন্ধ করছিলেন না। কেননা গোলটি ছিল পেনাল্টিতে। তবে পরে ম্যাচে হ্যাটট্রিকে একদম সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন সিআর সেভেন। সে ম্যাচে শুধু হ্যাটট্রিকই করেননি ৪ গোল করেছেন তিনি।
আর গতকাল লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন রোনালদো। সব মিলিয়ে ক্যারিয়ারে ৬২ তম হ্যাটট্রিক তাঁর। ৫৬ হ্যাটট্রিক নিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার পরে আছেন পিএসজির লিওনেল মেসি। গোল তিনটিই আবার পেয়েছেন ম্যাচের প্রথমার্ধেই। সব মিলিয়ে লিগে ৫ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। সঙ্গে দুই গোলে অ্যাসিস্ট করেছেন তিনি।
ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘বিশেষ রাত। দুর্দান্ত করেছ, ভইয়েরা।’ সঙ্গে গোলের সমান তিনটি বলের ইমোজিও দিয়েছেন পোস্টে।
রোনালদোর হ্যাটট্রিকে গতকাল দামাককে ৩-০ গোলে হারিয়েছে আল নাসরে। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন দলটি। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল-ইত্তিহাদ।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৬ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে