
চ্যাম্পিয়নস লিগ, ইএফএল ও প্রিমিয়ার লিগ মিলে নিজেদের গত সাত ম্যাচে ছয়টিতে হেরেছে ম্যানচেস্টার সিটি। সবশেষ গতকাল রাতে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হেরে টানা সাত ম্যাচ জয়হীন তারা। ২০০৮ সালের পর প্রিমিয়ার লিগে প্রথমবার টানা চার ম্যাচে হারল সিটি। চলতি মৌসুমে ৯ ম্যাচ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি নেমে গেছে পাঁচ নম্বরে।
পথ হারিয়েছে ম্যানসিটি, গ্যালারি থেকে তাই দুয়োধ্বনি আর বরখাস্তের স্লোগান শুনতে হচ্ছে কোচ পেপ গার্দিওলাকে। গতকাল লিভারপুল সমর্থকেরাও রসিকতা করলেন, ‘(পেপ) তোমাকে কালকেই বরখাস্ত করা হবে।’ এই মাস্টারমাইন্ড অবশ্য ছয়টি আঙুল দেখিয়ে তাঁদের পাল্টা জবাব দিলেন—ম্যানসিটির হয়ে ছয়টা প্রিমিয়ার লিগ শিরোপা আছে তাঁর।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও আসে বরখাস্তের স্লোগান প্রসঙ্গে। গার্দিওলা বললেন, ‘সব স্টেডিয়ামেই আমাকে বরখাস্ত করার স্লোগান দেয়। হয়তো তাদের কথা সঠিক। তবে আমি এখনো কোচ হিসেবে আছি কারণ আমি ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছি।’
লিভারপুলের দর্শকদের কথায় একদমই বিচলিত হননি বলে জানিয়েছেন পেপ। তাঁদের প্রতি শ্রদ্ধা রেখে সিটি কোচ বললেন, ‘‘আমি লিভারপুল সমর্থকদের সম্মান করি। তাদের সঙ্গে আমাদের অসাধারণ লড়াই হয়েছে। এই খেলার অংশ হিসেবেই আমি বিষয়টি মেনে নিয়েছি।’
কেভিন ডি ব্রুইনে-ব্যালন ডি’অর জয়ী রদ্রিরা না থাকায় ম্যানসিটির মাঝমাঠ বেশ ছন্দহারা। গার্দিওলার মতেও এটাই বদ সমস্যা তাঁর দলের, ‘দলের বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করে তাদের মোকাবিলা করার চেষ্টা চলছে। আমাদের এখন মাঝমাঠে গতি নেই এবং লিভারপুল দৌড় ও শারীরিক লড়াইয়ে আমাদের চেয়ে শক্তিশালী ছিল। আমরা বল ধরে খেলার চেষ্টা করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না।’
গার্দিওলার বিশ্বাস ঘুরে দাঁড়াবে সিটি, ‘আমি তাদের অভিনন্দন জানাই এবং আমরা আবার শূন্য থেকে শুরু করব। এটি বিশ্বাস করা কঠিন, তবে আমরা নতুন করে শুরু করব এবং ভালো ফলাফল আনার চেষ্টা করব। আমার খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। জানি তারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কী করছে। মৌসুমের শেষে কী ঘটে তা দেখা যাক। হয়তো আমাকে কেউ বিভ্রান্ত ভাববে, কিন্তু আমার মনে হয় আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৯ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে