ফ্রান্সকে হারিয়ে গত বছরের ১৮ ডিসেম্বর লুসাইলে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। তিন মাসের বেশি সময় পর আবার খেলতে নামছে আকাশী-নীলরা আর্জেন্টিনা। দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে লিওনেল মেসিসহ ৩৫ জনের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
২৩ মার্চ পানামার বিপক্ষে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ২৮ মার্চ হবে পরবর্তী ম্যাচ। কুরাকাওয়ের বিপক্ষে মাদ্রে দে কিউদাদেস স্টেডিয়ামে খেলতে নামবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার এই দলে বিশ্ব চ্যাম্পিয়ন ২৬ ফুটবলারের সঙ্গে যোগ হয়েছেন আরও ৯ ফুটবলার। ডাক পেয়েছেন ছন্দে থাকা ১৮ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। দলে ফিরেছেন জিওভান্নি লো সেলসো। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
আর্জেন্টিনার ৩৫ জনের দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হেরেনিমো রুলি (আয়াক্স), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), হারমান পেজ্জেলা (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস অ্যাকুনা (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিও), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লাওতারো ব্লাঙ্কো (এলচে), নেহুয়েন পেরেজ (উদিনেজ)
মিডফিল্ডার: রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), লিয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), এনজো ফার্নান্দেজ (চেলসি), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড), ম্যাক্সিমো পেরোনি (ম্যানচেস্টার সিটি), ফাকুন্দো বুয়োনানত্তি (ব্রাইটন), ভ্যালেন্টাইন কার্বনি (ইন্টার মিলান)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), আনহেল দি মারিয়া (জুভেন্টাস), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোমা), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা), এমিলিয়ানো বুয়েনদিয়া (অ্যাস্টন ভিলা), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড)

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৬ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে