ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপ ও ন্যাশনস লিগে দুর্দান্ত খেলেছিলেন জসকো গাভারদিওল। অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্যই তাঁকে কিনতে মরিয়া ছিলেন পেপ গার্দিওলা। শেষ পর্যন্ত সফল হয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ।
গাভারদিওলকে বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬২ কোটি টাকায় দলে ভিড়িয়েছে ম্যানসিটি। পাঁচ বছরের চুক্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে একটি রেকর্ডও গড়েছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার। ইতিহাদের সবচেয়ে দামি ডিফেন্ডার এখন তিনি। তাঁর আগে ৮৫৪ কোটি টাকায় সর্বোচ্চ ছিলেন পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াস। আর সব মিলিয়ে সিটির দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে আছেন ১ হাজার ৪০২ কোটি টাকায় ইংলিশ স্ট্রাইকার জ্যাক গ্রিলিশ। ক্রোয়েশিয়ান তারকাকে দলে ভেড়ানোয় নতুন মৌসুম শুরুর আগে দ্বিতীয় খেলোয়াড় কিনল সিটি। গাভারদিওলেরই স্বদেশি মাতেও কোভাচিচকে কিছুদিন আগে কিনেছিল তারা।
অন্যদিকে সিটির হয়ে সর্বোচ্চ দামি ডিফেন্ডার হলেও প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় শীর্ষে আছেন হ্যারি ম্যাগুয়ার। ২০১৯ সালে লেস্টার সিটি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার সময় ১ হাজার ১০৩ কোটি টাকায় চুক্তি করেছিলেন ইংলিশ ডিফেন্ডার।
অনেক দিন ধরেই গাভারদিওলের সাবেক ক্লাব আরবি লাইপজিগের সঙ্গে যোগাযোগ করছিল সিটি। সেই হিসেবে ইংলিশ ক্লাবে ২১ বছর বয়সী তারকার আসাটা প্রায় নিশ্চিতই ছিল। তাছাড়া প্রিমিয়ার লিগে খেলার স্বপ্নও ছিল তাঁর। সিটিতে যোগ দেওয়ায় সেই স্বপ্ন পূরণের কথা শোনালেন গাভারদিওল। তিনি বলেছেন, ‘সব সময় স্বপ্ন দেখেছিলাম একদিন ইংল্যান্ডে খেলব। মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি আমার সঙ্গে চুক্তি করায় এটা আমার জন্য সম্মানের।’
সিটিতে যোগ দিয়ে গার্দিওলার প্রশংসাও করেছেন গাভারদিওল। তিনি বলেছেন, ‘সিটির সঙ্গে যুক্ত হতে পারাটা আমার এবং আমার পরিবারের জন্য বিশেষ কিছু। পেপ গার্দিওলার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া অবিশ্বাস্য বিষয়। বিশ্বাস করি যে সেরা কোচের অধীনে আমার খেলা এগিয়ে যাবে।’
বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে তৃতীয় করতে রক্ষণভাগে দুর্দান্ত ছন্দে ছিলেন গাভারদিওল। একই ছন্দে ছিলেন ন্যাশনস লিগেও। তবে দলকে ফাইনালে তুললেও স্পেনের কাছে হেরে আশাহত হতে হয় তাঁকে। লাইপজিগের হয়ে ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত ৫৯ ম্যাচে ৩ গোল করেছেন তিনি।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১০ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে