
এক টিকিটে গতকাল কাতারের লুসাইল স্টেডিয়ামে দুই খেলা দেখেছেন দর্শকেরা। এএফসি এশিয়ান কাপের ফাইনাল দেখতে এসে বাড়তি বিনোদন পেয়েছেন তাঁরা। ফুটবল খেলা দেখতে এসে ম্যাজিশিয়ানের দেখাও পেয়েছেন স্টেডিয়াম ভর্তি দর্শকেরা। ম্যাজিশিয়ান বনে গিয়েছিলেন আকরাম আফিফ।
ফাইনালে হ্যাটট্রিক করে কাতারকে ৩-১ গোলের ব্যবধানে টানা দ্বিতীয় শিরোপা এনে দিয়েছেন আফিফ। হ্যাটট্রিকের তিনটি গোলই এসেছে পেনাল্টিতে। জর্ডানের বিপক্ষে প্রথম সফল স্পটকিকের পরেই দর্শকদের বাড়তি বিনোদন দিয়েছেন তিনি। খেলা দেখতে আসা ৮৫,০০০ দর্শককে ম্যাজিক দেখিয়েছেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।
প্রথম গোল উদ্যাপনের সময় ডান পায়ের হুইজ থেকে একটি কার্ড বের করে ম্যাজিক দেখান আফিফ। কার্ডে লেখা ছিল ইংরেজি বর্ণ ‘এস’। ম্যাজিক দেখানোর সময় তাঁর এই উদ্যাপনের অর্থ তখন কেউ বুঝতে না পারলেও ম্যাচ শেষে ব্যাখ্যা করেছেন কাতারের ফরোয়ার্ড।
প্রথমবারের মতো আফিফের স্ত্রী খেলা দেখতে এসেছিলেন মাঠে। তাই স্ত্রীর আগমনকে স্বাগত জানাতে বনে গেলেন ম্যাজিশিয়ান। হ্যাটট্রিক এবং শিরোপাও স্ত্রীকেই উৎসর্গ করেছেন তিনি। তবে স্ত্রীর নামের প্রথম বর্ণ জানিয়ে দিলেও পুরো নাম বলেননি তিনি। ২৭ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘এস আমার স্ত্রীর নামের প্রথম বর্ণ। প্রথমবারের মতো সে স্টেডিয়ামে খেলা দেখতে এসেছে। আমার স্ত্রীকে সমস্ত পুরস্কার দিতে চাই।’
এবারের এশিয়ান কাপে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আফিফ। সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে