
দুই বছর আগে ইস্তাম্বুলে ম্যানচেস্টার সিটির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শিরোপা খুইয়েছিল ইন্টার মিলান। তখন ইন্টারের কোচ ছিলেন সিমিওনে ইনজাঘি।
২০২২-২৩ মৌসুমে হারের ক্ষতে প্রলেপ লাগানোর সুযোগ গত রাতে পেয়েছিলেন তিনি। কিন্তু আলিয়াঞ্জ অ্যারেনায় খড়কুটোর মতো উড়ে গেল ইনজাঘির ইন্টার মিলান।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। স্কোরকার্ডই বলে দিচ্ছে ইনজাঘির দল কতটা অসহায় ছিল তাদের সামনে। ইন্টারে ইনজাঘির ভবিষ্যৎ কী, সেই প্রশ্ন আসতেই তাঁর কথার সুরে বিরক্তির ছাপ স্পষ্ট হয়েছে। ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ইন্টার মিলানের কোচ বলেন, ‘কদিন পরে ক্লাবের সঙ্গে সভা আছে ও সেখানে কথা হবে। ঠাণ্ডা মাথায় ক্লাবের সঙ্গে কথা বলার সুযোগ থাকছে। ফাইনালে হারের পর স্পষ্টভাবে অনেক কিছু চিন্তা করতে হয়। এটা সঠিক সময় নয়। ভবিষ্যৎ নিয়ে আলাপ-আলোচনা করাটা এখন অদ্ভুত দেখায়।’
৫ গোলের মধ্যে পিএসজি গত রাতে ২-০ করে ফেলে ২০ মিনিটে। এমন অবস্থা থেকেও ঘুরে দাঁড়ানোর নজির আছে ভুঁড়ি ভুঁড়ি। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও গুবলেট পাকিয়ে ফেলে ইন্টার মিলান। ৬৩ থেকে ৮৬—২৩ মিনিটে আরও তিন গোল করে পিএসজি। ইন্টারের অবস্থা কতটা হতশ্রী ছিল, তা বোঝাতে একটি পরিসংখ্যান যথেষ্ট। ম্যাচে ৪০ শতাংশ বল দখলে রেখে তারা প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ২ শট। অন্যদিকে ইন্টারের লক্ষ্য বরাবর বার্সা ৮ শট নিয়েছে। ম্যাচে যে ইন্টার আছে, সেটা তেমন একটা মনেও হয়নি।
২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজিকে জয়ের কৃতিত্ব দিয়েছেন ইনজাঘি। তবে যে ৫-০ ব্যবধানে ইন্টার মিলান হেরেছে, কোচ হিসেবে সেটা কি এত সহজে ভোলা যায়? সেজন্য বারবার তিক্ত হারের কথা উল্লেখ করেছেন তিনি। ইন্টার কোচ বলেন, ‘পিএসজি চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য যোগ্য দল। আমরা বাজে খেলেছি। তাতের জয়টা অনেক সহজ করে দিয়েছে। কৃতিত্ব তাদের দিতে হবে। তবে আমাদের কাছে এই হারটা হজম করা কঠিন। আমরা ভালো ফাইনাল খেলিনি। এটা হতাশাজনক। যা করেছি, সেটা তো মুছে ফেলা যাবে না।’
২০২০ সালে ফাইনালে উঠেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা খুইয়েছিল পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে পিএসজি নেমেছে ৫ বছর আগের ক্ষতে প্রলেপ লাগানোর মিশনে। ইন্টারের কাছে ছিল চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লক্ষ্যে। ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস লিগ। জোড়া গোল করেছেন ডিজায়ার ডুয়ে। একটি করে গোল করেন হাকিমি, খিচা কাভারেস্কিয়া ও সেনি মাইয়ুলু।
আরও পড়ুন:

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪০ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে