মেক্সিকো ম্যাচটা আর্জেন্টিনার জন্য ছিল বাঁচা-মরার লড়াই। আর তাতে ভালোভাবেই উতরে গেছেন লিওনেল মেসিরা। দারুণ এক জয়ের পর পরশু ড্রেসিংরুমে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছিল আর্জেন্টিনা। মেসিদের সেই উদ্যাপনে নাকি মেক্সিকোর জার্সি অসম্মানিত হয়েছে। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ।
মেসিদের সেই উদ্যাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, খেলোয়াড়দের বিভিন্ন সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সি মেঝেতে পড়েছিল মেসির সামনে। একপর্যায়ে নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে সামান্য পা লাগে আর্জেন্টাইন অধিনায়কের। আলভারেজের আপত্তি এটা নিয়েই। মেসির প্রতি নিজের ক্ষোভ জানিয়ে তিনি লেখেন, ‘তোমরা কী দেখেছ, মেসি আমাদের জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুক মেসি, যেন আমার সামনে না পড়ে।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
এতটুকুতে থামেননি চারটি ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা বক্সার আলভারেজ। আরেক টুইটে তিনি লেখেন, ‘ভক্তদের বিষয়টি আলাদা। আমরা তো অন্যের কাছে উদাহরণ। এত বেশি বেশি কোরো না...। আর্জেন্টিনাকে আমি যেমন শ্রদ্ধা করি, সেটা মেক্সিকোকেও করতে হবে তোমাকে। আমি দেশের (আর্জেন্টিনা) কথা বলছি না, আমি মেসির কথা বলছি...।’
আলভারেজ মেক্সিকোর পতাকা অসম্মানের অভিযোগ তুললেও ভিডিওতে অবশ্য মেসির আশপাশে মেক্সিকোর জাতীয় পতাকা দেখা যায়নি। আলভারেজের এই বিষয়টি নজর এড়ায়নি সাবেক আর্জেন্টিনা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর। তাঁর মতে, ফুটবলের ড্রেসিংরুম সম্পর্কে কোনো ধারণাই নেই মেক্সিকান বক্সারের। আগুয়েরো লেখেন, ‘জনাব ক্যানসেলো, কোনো ধরনের অজুহাত বা সমস্যার খোঁজে থাকবেন না। আমি নিশ্চিত, ফুটবল বা এই খেলার ড্রেসিংরুমে কী হয় আপনি জানেন না। ঘামের কারণে ম্যাচের পর জার্সিগুলো সব সময় মেঝেতেই রাখা হয়। আর এরপর যদি আপনি লক্ষ্য করে থাকেন, দেখবেন সে বুট খোলার সময় দুর্ঘটনাবশত জার্সিতে পা লেগে যায়।’
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে