লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা যেন স্বর্ণযুগ পার করছে। সবচেয়ে বড় সাফল্য তিনি পেয়েছেন ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে। আর্জেন্টিনার ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে কাতার বিশ্বকাপেই। গতকাল প্যারিসে ফিফা-২০২২ বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন স্কালোনি।
পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তিকে টপকে ‘ফিফা দ্য বেস্ট’ কোচের পুরস্কার জিতেছেন লিওনেল স্কালোনি। এই পুরস্কার জয়ের পর তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন লিওনেল মেসি, হোর্হে বুরুচাগার মতো তারকা ফুটবলাররা। মেসি জিতেছেন ‘ফিফা দ্য বেস্ট’ খেলোয়াড়ের পুরস্কার। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বলেন, ‘স্কালোনি বিশেষ ব্যক্তিত্বসম্পন্ন। তাঁর যোগাযোগের দক্ষতা এবং দল পরিচালনা করা সবচেয়ে ভালো। তিনি কোনো সুযোগ হাতছাড়া করেন না। তিনি সবকিছু বিস্তারিত আলোচনা করেন এবং তারপর তা হয়।’
১৯৮৬ সালে প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ৩৬ বছর আগের বিশ্বকাপজয়ী দলে ছিলেন বুরুচাগা। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের কারিগর স্কালোনির প্রশংসা করে বুরুচাগা বলেন, ‘নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো খেলোয়াড় স্কালোনি খুঁজে বের করেছে। তারা দলকে আলাদা এক পরিচিতি দিয়েছে।’
২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব নিয়েছেন স্কালোনি। তাঁর অধীনে তিনটি মেজর ট্রফি জিতেছে আর্জেন্টিনা। প্রথম সাফল্য পায় ২০২১ সালে। ব্রাজিলকে হারিয়ে ২০২১ কোপা আমেরিকা জিতেছিল আলবিসেলেস্তেরা। এরপর ২০২২-এ ইতালিকে হারিয়ে ফিনালিসিমা এবং ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ—সব সাফল্যই আর্জেন্টিনা পেয়েছে তাঁর হাত ধরেই। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করেছে আর্জেন্টিনা।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
১০ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩৪ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে