
কদিন ধরেই আলোচনায় ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন ডি’অর না পাওয়া প্রসঙ্গ। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ সমর্থক, সতীর্থ, সাবেক ও বর্তমান ফুটবলারদের অনেকেই ভিনি ব্যালন ডি’অর না জেতায় অবাক হয়েছেন। এ প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
এবারের ব্যালন ডি’অর ভিনিসিয়ুসেরই পাওয়া উচিত ছিল বলে মনে করেন দরিভাল। ব্রাজিল কোচের মতে, ভিনি পুরস্কার না পেলেও মানুষের ভালোবাসা ও সম্মান ঠিকই পেয়েছেন। গতকাল বিশ্বকাপে বাছাইয়ের নিজেদের পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ।
দল ঘোষণার সময়ই উঠে আসে ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়ার প্রসঙ্গ। দলের আক্রমণের মধ্যমণিকে নিয়ে দরিভাল বলেন, ‘ওর সঙ্গে আগের দিন কথা হয়েছিল আমার। পরে আর কথা হয়নি। সামনাসামনি কথা বলতে হবে।’
এটা অন্যায় বলছেন দরিভাল, ‘আমার মতে এটা অন্যায়। খুবই অন্যায্য একটা পরিস্থিতি, বিশেষ করে এটা যখন একটা ব্যক্তিগত পুরস্কার। যে পুরস্কার জিতেছে, তার বিরুদ্ধে আমার কিছু বলার নেই। বরং উল্টোটা, স্প্যানিশ ফুটবলের দারুণ একজন ফুটবলারের স্বীকৃতি এটি। তবে ভিনিসিয়ুস যা করেছে, তার প্রাপ্য ছিল অন্য রকম স্বীকৃতি।’
দরিভাল মনে করেন, ব্যালন ডি’অরের চেয়ে বড় পুরস্কার মানুষের সম্মান পেয়েছেন ভিনি। ব্রাজিল কোচ বলেছেন, ‘সবচেয়ে বড় যে পুরস্কার ভিনিসিয়ুস জিতেছে, তা হলো মানুষের স্বীকৃতি ও সম্মান। ব্রাজিলের বেশির ভাগ মানুষ বুঝতে পেরেছে, পুরস্কারটি যার প্রাপ্য ছিল, তার সঙ্গে অন্যায় করা হয়েছে।’

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৪২ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে