কনসার্ট দেখতে গিয়ে ‘বন্দুকযুদ্ধের’ মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন প্যারাগুয়ের শীর্ষ এক ফুটবলারের স্ত্রী। ক্রিস্টিনা ভিতা আরান্দা নামের সেই নারী ক্লাব অলিম্পিয়ার ফুটবলার ইভান তোরেসের স্ত্রী। ক্রিস্টিনা পেশায় একজন মডেল। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, অলিম্পিয়ার লেফট-ব্যাক তোরেসও সেই কনসার্টে উপস্থিত ছিলেন বলে। গুলিবিদ্ধ স্ত্রীকে হাসপাতালে নিতে সহায়তাও করেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি।
কদিন আগেই তোরেসের সঙ্গে ১০ বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দেন ক্রিস্টিনা।
জানা গেছে, প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের হোসে ফ্লোরেস অ্যাম্ফিথিয়েটারে ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনাটি ঘটে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
ক্রিস্টিনা ছাড়া মার্কোস ইগনাসিও রোহাস নামে আরও এক ব্যক্তি এই ঘটনায় মারা গেছেন। এ ছাড়া ২৩ থেকে ৪০ বছর বয়সী আরও চারজন ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছেন। বর্তমানে তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্যারাগুয়ের ক্লাব চেরো পোর্টেনোর হয়ে ক্যারিয়ার শুরু করেন ইভান। ২০১৪ সালের ডিসেম্বর থেকে অলিম্পিয়ার হয়ে খেলছেন তিনি। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় তিনি অক্ষত থাকলেও স্ত্রীর মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্রিস্টিনা বেশ জনপ্রিয় মুখ। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার। মৃত্যু চারদিন আগেও ইনস্টগ্রামে নিজের ব্যায়াম করার ছবি পোস্ট করেন তিনি। এর মাঝে তোরেস ও ক্রিস্টিনা দম্পতির বিচ্ছেদের খবরও ছড়িয়ে পড়ে।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে