
নিজেদের বাঁচা মরার ম্যাচেই খেই হারাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ ফেডারেশন কাপে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছে আলফাজ আহমেদের শিষ্যরা। আর তাদের বিদায়ের পথটা দেখান আবাহনীর ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। এদিন ম্যাচের ৭৪ মিনিটে মোহামেডানকে হতাশায় ডোবান ২০১৪-১৫ মৌসুমে সাদা কালো জার্সিতে খেলা আক্রমণভাগের এই ফুটবলার।
এই হারে ফেডারেশন কাপের পরের রাউন্ডে যাওয়ার পথ অনেকটাই শেষ হয়ে গেল মোহামেডানের। গ্রুপ ‘বি’ তে থাকা দলটি এরই মধ্যে তিন ম্যাচ থেকে তুলেছে মাত্র তিন পয়েন্ট। অন্যদিকে আবাহনী দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পরের ধাপে যাওয়ার পথটা আরও সহজ করল। এই গ্রুপে একে থাকা রহমতগঞ্জের পয়েন্টও আবাহনীর সমান ৬। মোহামেডানের বাকি আর এক ম্যাচ। ৪ ফেব্রুয়ারি তারা খেলবে ফকিরেরপুলের বিপক্ষে। সেই ম্যাচ জিতলেও পরের রাউন্ডে যাওয়ার নিশ্চয়তা নেই। যদি আবাহনী ও রহমতগঞ্জ তাদের বাকি ম্যাচগুলোতে বাজে কিছুও করে, তবু অনেক হিসাব মেলাতে হবে মোহামেডানকে।
এ দিন প্রথমার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায়। কিন্তু গোলমুখে বারবার গোলমাল পাকানোয় এবং সুযোগ নষ্টে শেষ পর্যন্ত গোলশূন্য স্কোর রেখেই বিরতিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচের ৭৪ মিনিটে শাহরিয়ার ইমনের নিচু ক্রস পেয়ে কাজে লাগান ইব্রাহিম। তাঁর চমৎকার এক প্লেসিংয়ে বল মোহামেডানের জাল খুঁজে নেয়। যদিও ৮৬ মিনিটে মোহামেডানের বদলি মোহাম্মদ জুয়েলের কর্নারে দিয়াবাতে গোলের সুযোগ পেয়েও হেড নিতে পারেননি। দিনের আরেক ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২৪ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে