
শুরুর আগে থেকেই নানা কারণে আলোচনায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের শুরুটাও কম আলোচিত নয়। মেক্সিকোর আসতেকা স্টেডিয়ামে গত রাতে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ লাল কার্ডের কারণে এমনিতেই ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে। এমনকি স্টেডিয়ামের বাইরেও পরিবেশ উত্তপ্ত হয়েছে।
আসতেকা স্টেডিয়ামে ৯ মিনিটেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে দেখা যায় প্রথম গোল। দক্ষিণ আফ্রিকার রক্ষণদুর্গ ভেদ করে গোল করেন হুলিয়ান কিনিয়োনেস। মেক্সিকোর ফরোয়ার্ডের গোলের কিছুক্ষণ পরই কয়েক জন বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন। তখন কয়েক জন যুবককে ব্যাট দিয়ে গাড়ির জানালা ভাঙচুর করতে দেখা গেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ছুড়েছে। অশ্বারোহী পুলিশও মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যান।
মেক্সিকোতে গত কয়েক সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ। এসব বিক্ষোভের বেশিরভাগই করেছেন শিক্ষকেরা। তাঁরা উন্নত কর্মপরিবেশ ও ভালো সুবিধার দাবি জানিয়ে আন্দোলন করছেন। এক পর্যায়ে মনে হচ্ছিল বিক্ষোভের কারণে মেক্সিকো সিটির বিখ্যাত জোকালো চত্বরে বিশ্বকাপের আনুষ্ঠানিক ফ্যান জোন আয়োজন করতে পারবে না।
শিক্ষকদের বিভিন্ন সংগঠন, নিখোঁজ মেক্সিকানদের স্বজনরা এবং ছাত্র আন্দোলনকারীরা গতকাল স্থানীয় সময় ভোরেই আসতেকা স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছেন। মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুর আগমুহূর্তে হাজার হাজার সমর্থক সেই চত্বরে ভিড় করেন। ব্যারিকেড পেরিয়ে ঢোকার সময় ধাক্কাধাক্কি করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। ৯ ও ৬৭ মিনিটে গোল দুটি করেন হুলিয়ান কিনিয়োনেস ও রাউল হিমেনেস। এই ম্যাচেই তিন লাল কার্ড দেখিয়েছেন রেফারি উইল্টন সাম্পাইও (বাঁয়ে)। লাল কার্ড দেখা তিন ফুটবলারের দুইজন দক্ষিণ আফ্রিকার স্পেপেলো সিথোলে ও থেম্বো জোয়াম। আরেক লাল কার্ড দেখেছেন স্বাগতিক মেক্সিকোর সিজার মন্তেস।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২৮ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে